ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

ট্র্যাক্টরে উঠতে গিয়ে  পা পিছলে পড়ে  কিশোর শ্রমিকের মৃত্যু

কক্সবাজারের উখিয়ার মাছকারিয়া বিলে বন বিভাগের অভিযানে ৩ হাজার মিটার পাখি শিকারের জাল জব্দ, ৫ হাজার কৃত্রিম বক ধ্বংস

ঝিনাইদহের বারবাজার রেল স্টেশনে দুর্বৃত্তদের পেট্রোল বোমা নিক্ষেপ

চট্টগ্রামে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বোদায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের যাত্রা শুরু, উপকারভোগীদের তথ্য সংগ্রহে ছয় সদস্যের দল

পাঁচবিবির কড়িয়া বাজারে টিউবওয়েল চুরির ৩ বছরেও বসেনি নতুন টিউবওয়েল, ভাঙা ঢালাইয়ে চলছে কেরাম খেলা

পঞ্চগড়ে চুরির অভিযোগে গণপিটুনিতে ৬০ বছর বয়সী ব্যক্তির মৃত্যু

সাংবাদিকদের এখন মানুষ প্রয়োজনে ব্যবহার করে: প্রয়োজন ফুরিয়ে গেলে টিস্যুর মতো ফেলে দেয়।

মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার ওপর গুরুত্বারোপ করলেন এমপি আশফাক

শহীদুল ইসলাম শরীফ,  স্টাফ রিপোর্টার:- ঢাকার দোহার উপজেলায় শিলাকোঠা নাইট ফুটবল প্রিমিয়ার লিগের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আবুল হাসেম বেপারী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খন্দকার আবু আশফাক মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান। তিনি বলেন, সমাজ থেকে মাদক ও চাঁদাবাজি দূর করতে সবাইকে সচেতন হতে হবে। তরুণদের খেলাধুলার সঙ্গে যুক্ত রাখতে হবে। এতে তারা মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে থাকার সুযোগ পাবে।

তিনি আরও বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফুটবল মানুষের মধ্যে শৃঙ্খলা, দলীয় মনোভাব ও পারস্পরিক সহযোগিতা তৈরি করে। এ ধরনের আয়োজন তরুণদের ইতিবাচক কাজে উৎসাহিত করবে।

শিলাকোঠা নাইট ফুটবল প্রিমিয়ার লিগের আয়োজনকে স্বাগত জানিয়ে তিনি খেলাধুলার পরিবেশ ধরে রাখার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি তরুণদের মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।

স্থানীয় পর্যায়ে ফুটবলকে জনপ্রিয় করা এবং তরুণদের খেলাধুলায় আগ্রহী করে তোলার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকেরা। এ ধরনের প্রতিযোগিতা এলাকায় ক্রীড়াচর্চা বাড়ানোর পাশাপাশি তরুণদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার ওপর গুরুত্বারোপ করলেন এমপি আশফাক

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ