পায়রা নদীতে যৌথ অভিযানে সাড়ে ৭ লাখ টাকার জাল জব্দ
অপূর্ব সরকার, পটুয়াখালী জেলা প্রতিনিধি:- মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ার দুই দিন আগে পটুয়াখালীর দুমকি ও মির্জাগঞ্জ উপজেলার যৌথ অভিযানে পায়রা নদী থেকে ২৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৫০ হাজার টাকা।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় পায়রা নদীর ভিকাখালী এলাকায় জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সন্ধ্যা ৭টা পর্যন্ত মির্জাগঞ্জ উপজেলার ভয়াং এলাকা থেকে শুরু করে পায়রা নদীর বাহেরচর পর্যন্ত যৌথ অভিযান চালানো হয়। এ সময় নদীর লেবুখালী, আলগি, রাজগঞ্জ ও বাহেরচরসহ বিভিন্ন এলাকা থেকে জালগুলো জব্দ করা হয়।
অভিযানে অংশ নেন মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. রাসেল, দুমকি ও মির্জাগঞ্জ উপজেলার দায়িত্বপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মো. মাহফুজুর রহমান এবং দুমকি উপজেলা মৎস্য কার্যালয়ের ফিল্ড অফিসার মো. সাইফুল ইসলাম। এ ছাড়া মৎস্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, থানা পুলিশ, নৌ পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা অভিযানে অংশ নেন।
উল্লেখ্য, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে গত ৭ অক্টোবর মধ্যরাত থেকে ২৮ অক্টোবর মধ্যরাত পর্যন্ত ২২ দিনের নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এ সময় ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাত ও বিক্রি নিষিদ্ধ রয়েছে। নিষেধাজ্ঞার শেষ পর্যায়েও পায়রা নদীতে অবৈধ জাল জব্দে যৌথ অভিযান অব্যাহত রয়েছে।

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন