ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

নাগরিকদের সেবা নিশ্চিতে ওয়ার্ড সচিবদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে: ডা. শাহাদাত হোসেন।

কু‌ড়িগ্রা‌মে বিএসটিআইয়ের লোগো ব্যবহার, ৩ প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা

কচুয়ার সন্তান এমদাদ হোসেনের মরদেহ গাজীপুরে সড়কের পাশে উদ্ধার,

কেশবপুরে ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

সিমনা বি-বাড়িয়া সড়কে অভিযানে কয়েকটি স্পিড ব্রেকার অপসারণ, আলোচিত দুটি বহাল

দৈনিক ভোরের কাগজের বাঞ্ছারামপুর প্রতিনিধি, প্রেসক্লাব সম্পাদক মো. শামীম শিবলী কে খিলক্ষেত প্রেসক্লাবের সভাপতি র অভিনন্দন শুভেচ্ছা ....

হরিরামপুরে নাশকতা ও বাড়িঘর ভাঙচুরের মামলায় ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার।

হরিরামপুরে নাশকতা ও বাড়িঘর ভাঙচুরের মামলায় ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার।

নাগরিকদের সেবা নিশ্চিতে ওয়ার্ড সচিবদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে: ডা. শাহাদাত হোসেন।

নাগরিকদের সেবা নিশ্চিতে ওয়ার্ড সচিবদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে: ডা. শাহাদাত হোসেন।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ৪১টি ওয়ার্ডে নির্বাচিত কাউন্সিলর না থাকলেও নগরবাসীর প্রাপ্য নাগরিক সেবা যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, সে লক্ষ্যে ওয়ার্ড সচিবদের আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, নির্বাচিত কাউন্সিলরদের অনুপস্থিতিতে ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা অব্যাহত রাখতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁরা যাতে কাউন্সিলরদের মতোই নাগরিকদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে পারেন, সে জন্য ওয়ার্ড সচিবদের সর্বাত্মক সহযোগিতা করতে হবে। শুধু কার্যালয়ে বসে দাপ্তরিক কাজ নয়, নিজ নিজ ওয়ার্ডের নাগরিক সমস্যাগুলো সরেজমিনে চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নিতে হবে।

সোমবার (১৬ নভেম্বর) চট্টগ্রাম সিটি কর্পোরেশন কার্যালয়ে ওয়ার্ড সচিবদের প্রশিক্ষণ কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। প্রশিক্ষণে ওয়ার্ড সচিবদের দায়িত্ব পালনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন  চসিকের ভারপ্রাপ্ত  প্রধান নির্বাহী কর্মকর্তা ও  সচিব মো. আশরাফুল আমিন, চসিকের উপসচিব মইনুল হোসেন চৌধুরী, মেয়রের একান্ত সচিব (অ. দা.) এবং জনসংযোগ ও প্রটোকল কর্মকর্তা আজিজ আহমদ।   

প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, জন্মনিবন্ধন, মৃত্যুনিবন্ধন, ওয়ারিশান সনদ, নাগরিকত্ব সনদসহ বিভিন্ন নাগরিক সেবা পেতে মানুষের ভোগান্তির অভিযোগ পাওয়া যাচ্ছে। বিশেষ করে জন্ম ও মৃত্যুনিবন্ধনের মতো নিয়মিত সেবা পেতে নাগরিকদের হয়রানির শিকার হওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ওয়ারিশান সনদের ক্ষেত্রে প্রয়োজনীয় যাচাই-বাছাইয়ের কারণে কিছুটা সময় লাগতে পারে। তবে কোনো সেবা প্রদানে অযৌক্তিক বিলম্ব করা যাবে না। নাগরিকদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে এবং দ্রুততম সময়ে প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে হবে।

দায়িত্ব পালনে অবহেলার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আমি চাই না, কোনো ওয়ার্ড সচিবের বিরুদ্ধে নাগরিক হয়রানি বা দায়িত্বে অবহেলার অভিযোগ আমার কাছে আসুক। সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে সত্যতা অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। আপনারা জনগণের সেবক। সেবা দিতে গিয়ে মানুষকে হয়রানি নয়, সহযোগিতা করতে হবে।

ওয়ার্ড সচিবদের নিয়মিত মাঠপরিদর্শনের নির্দেশ দিয়ে প্রশাসক বলেন, শুধু কক্ষে বসে কম্পিউটারে কাজ করলে চলবে না। রাস্তায় বের হয়ে মানুষের সমস্যাগুলো দেখতে হবে। কোথায় সড়ক ভেঙে গেছে, কোথায় খানাখন্দ তৈরি হয়েছে, কোন সড়ক সংস্কার প্রয়োজন কিংবা কোথায় নতুন সড়ক নির্মাণ করতে হবে, সেসব বিষয়ে খোঁজ রাখতে হবে। কোনো ঠিকাদার নিম্নমানের কাজ করছেন কি না অথবা কাজ অসমাপ্ত রেখে চলে গেছেন কি না, তা পর্যবেক্ষণ করে প্রকৌশল বিভাগকে জানাতে হবে।

পরিচ্ছন্নতা কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, কোথাও ময়লা-আবর্জনা জমে আছে কি না, নিয়মিত বর্জ্য অপসারণ হচ্ছে কি না, নালা-নর্দমা পরিষ্কার রাখা হচ্ছে কি না, তা দেখতে হবে। পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে স্থানীয়ভাবে সমস্যা সমাধানের উদ্যোগ নিতে হবে। প্রয়োজনে প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তাকে জানাতে হবে। একইভাবে কোনো এলাকায় সড়কবাতি না জ্বললে বা নতুন বাতি ও বৈদ্যুতিক খুঁটি প্রয়োজন হলে সংশ্লিষ্ট বিভাগকে অবহিত করতে হবে।

মশকনিধন কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করে ডা. শাহাদাত হোসেন বলেন, মশকনিধন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি ওয়ার্ডে সকালে লার্ভিসাইড এবং বিকেলে অ্যাডাল্টিসাইড প্রয়োগের কার্যক্রম নিয়মিত পরিচালিত হচ্ছে কি না, তা তদারকি করতে হবে। কোথাও মশার উপদ্রব বেশি হলে কিংবা ওষুধ ছিটানোর কার্যক্রমে ঘাটতি থাকলে দ্রুত ব্যবস্থা নিতে হবে। ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে কোনো ধরনের অবহেলা করা যাবে না।

 তিনি আরও বলেন, কাউন্সিলর না থাকলেও নাগরিক সেবায় কোনো ঘাটতি রাখা যাবে না। ওয়ার্ড পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, ওয়ার্ড সচিব এবং সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করতে হবে। প্রতিটি ওয়ার্ডের সমস্যা চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের উদ্যোগ নিতে হবে। আমাদের লক্ষ্য, নগরবাসী যেন কোনো ধরনের হয়রানি ছাড়াই তাঁদের প্রাপ্য সেবা পান।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

নাগরিকদের সেবা নিশ্চিতে ওয়ার্ড সচিবদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে: ডা. শাহাদাত হোসেন।

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ