ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

তারাকান্দার শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছে কেন? দায় কার—অভিভাবক, শিক্ষক নাকি শিক্ষাব্যবস্থার?

মুমিনের যে বৈশিষ্ট্যগুলো থাকা জরুরি।  হাফিজ মাছুম আহমদ দুধরচকী।

গাইবান্ধায় যুবদলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পটুয়াখালীতে ফার্মাসিস্ট প্রশিক্ষণ কার্যক্রমে ‘সংশ্লিষ্টতা বাতিলের’ প্রতিবাদে কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির মানববন্ধনের ঘোষণা

দিরাইয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত অন্তত ১০

মণিরামপুরের মনোহরপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

ঢাকায় ব্রাহ্মণবাড়িয়া জামায়াতের প্রীতি সম্মেলন অনুষ্ঠিত

তারাকান্দায় ঢাকুয়া ইউনিয়নে ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন

রাজধানীতে অবস্থানরত ব্রাহ্মণবাড়িয়া জেলার জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের নিয়ে প্রীতি সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মোবারক হোসেন আকন্দের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি আমিনুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম ও মাওলানা আব্দুল হালিম এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আতাউর রহমান সরকার।

এতে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ সানাউল্লাহ, অধ্যাপক কুতুবুল ইসলাম নোমানী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল বাতেন, অ্যাডভোকেট জালাল উদ্দীন, ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের প্রার্থী মোহাম্মদ মহসিন ও অধ্যাপক জোনায়েদ হাসানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

প্রধান অতিথির বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার সংগঠনকে শক্তিশালী ও সুসংগঠিত করতে নেতা-কর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি ঢাকায় অবস্থানরত নেতা-কর্মীদের নিজ জেলা ও এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ বজায় রাখা, স্থানীয় সমস্যা চিহ্নিত করা এবং মানুষের প্রয়োজনে পাশে দাঁড়ানোর পরামর্শ দেন।

আগামী জাতীয় ও স্থানীয় নির্বাচন সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম ও জনসম্পৃক্ততা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে দেশের সাম্প্রতিক রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান। অতীতের ফ্যাসিবাদী শাসনব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার যেকোনো অপচেষ্টা মোকাবিলায় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

সম্মেলনে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন উপজেলা ও স্থানীয় পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় জেলার সাংগঠনিক কার্যক্রম, স্থানীয় সমস্যা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

ঢাকায় ব্রাহ্মণবাড়িয়া জামায়াতের প্রীতি সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ