ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

ঘাটাইলের মুরাইদে মেহরাব’স কিচেন অ্যান্ড রেস্টুরেন্ট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শুক্রবার

হরিরামপুরে বলড়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী শাহীন মৃধার উঠান বৈঠক ও লিফলেট বিতরণ।

প্রধান শিক্ষকের কক্ষে নারী অফিস সহায়ককে মারধরের অভিযোগ, ভাঙল দুই দাঁত

তারাকান্দার ঢাকুয়াতে ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

পটিয়া বিএনপির উদ্যোগে শান্তির হাটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল

বস্তা ভর্তি টাকায় পকেট ভর্তি বাজার, সবজির বাজারে আগুন, ক্রেতাদের মাথায় হাত

জলঢাকায় নাশকতার অভিযোগে ছাত্রলীগ ও মৎস্যজীবী লীগের দুই নেতা গ্রেপ্তার

ফুলপুরের বালিয়া ইউনিয়নে জন্মনিবন্ধন সেবায় অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ, ভোগান্তিতে সেবাপ্রার্থীরা

লকডাউনের প্রতিবাদে হরিরামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল মহড়া।

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ডাকা দেশব্যাপী লকডাউনের প্রতিবাদে মানিকগঞ্জের হরিরামপুরে বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল মহড়া করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলার লেছড়াগঞ্জ বাজারে দলীয় কার্যালয় থেকে উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা আশিকুজ্জামান শিপুর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে পাটগ্রাম মোড় প্রদক্ষিণ করে। পরবর্তীতে  উপজেলার বিভিন্ন এলাকায় মোটরসাইকেল মহড়া দেন নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম চাতক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুর রহমান তুষার ও নাসিরুদ্দিন, উপজেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক হান্নান মোল্লা, উপজেলা জাসাসের সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শামসুল আলম খান মিশুক, ঢাকা উত্তর মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. শাকিল মোল্লা এবং উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক নিরব শিকদারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিল শেষে বক্তব্যে আশিকুজ্জামান শিপু বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ দেশবিরোধী ষড়যন্ত্রের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। তবে তাদের এ ধরনের চেষ্টা সফল হবে না। জাতীয়তাবাদী শক্তি সাধারণ জনগণের পাশে রয়েছে উল্লেখ করে তিনি দাবি করেন, জনগণ আওয়ামী লীগের ডাকা লকডাউন সম্পূর্ণভাবে বয়কট করেছে। নিষিদ্ধ ঘোষিত  সংগঠনের কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা শক্ত হাতে প্রতিহত করা হবে। 

 তিনি আরো বলেন,জেলা বিএনপির আহ্বায়ক ও খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতার নির্দেশনায় দেশের জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথে আছি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

লকডাউনের প্রতিবাদে হরিরামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল মহড়া।

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ডাকা দেশব্যাপী লকডাউনের প্রতিবাদে মানিকগঞ্জের হরিরামপুরে বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল মহড়া করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলার লেছড়াগঞ্জ বাজারে দলীয় কার্যালয় থেকে উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা আশিকুজ্জামান শিপুর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে পাটগ্রাম মোড় প্রদক্ষিণ করে। পরবর্তীতে  উপজেলার বিভিন্ন এলাকায় মোটরসাইকেল মহড়া দেন নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম চাতক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুর রহমান তুষার ও নাসিরুদ্দিন, উপজেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক হান্নান মোল্লা, উপজেলা জাসাসের সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শামসুল আলম খান মিশুক, ঢাকা উত্তর মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. শাকিল মোল্লা এবং উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক নিরব শিকদারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিল শেষে বক্তব্যে আশিকুজ্জামান শিপু বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ দেশবিরোধী ষড়যন্ত্রের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। তবে তাদের এ ধরনের চেষ্টা সফল হবে না। জাতীয়তাবাদী শক্তি সাধারণ জনগণের পাশে রয়েছে উল্লেখ করে তিনি দাবি করেন, জনগণ আওয়ামী লীগের ডাকা লকডাউন সম্পূর্ণভাবে বয়কট করেছে। নিষিদ্ধ ঘোষিত  সংগঠনের কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা শক্ত হাতে প্রতিহত করা হবে। 

 তিনি আরো বলেন,জেলা বিএনপির আহ্বায়ক ও খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতার নির্দেশনায় দেশের জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথে আছি।

ডেইলি বাংল সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ