ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : সোমবার, ২০ এপ্রিল ২০২৬

সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবি ও সাক্ষর জালিয়াতির অভিযোগে সংবাদ সম্মেলন

চান্দিনায় আগুনে পুড়ল বসতঘর, ছেলের বিরুদ্ধে অগ্নিসংযোগের অভিযোগ

সিলেটে আইনি সহায়তায় প্রস্তুত অ্যাডভোকেট আমরুল কায়েস চৌধুরী

সাত খামার ফাজিল মাদ্রাসায় পহেলা বৈশাখ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত।

লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন

জনবান্ধব প্রশাসনে মদনে প্রশংসিত ইউএনও বেদবতী মিস্ত্রী

ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় অধ্যক্ষ মোস্তফা কামালের ইন্তেকাল, কাল চরফ্যাশনে জানাজা — শোকের ছায়া ভোলা-৪ জুড়ে।

পটুয়াখালীতে ১ লক্ষ ৯২ হাজার শিশু পাবে হাম রুবেলার টিকা

পটুয়াখালীতে ১ লক্ষ ৯২ হাজার শিশু পাবে হাম রুবেলার টিকা

জনবান্ধব প্রশাসনে মদনে প্রশংসিত ইউএনও বেদবতী মিস্ত্রী

জনবান্ধব প্রশাসনে মদনে প্রশংসিত ইউএনও বেদবতী মিস্ত্রী

জনবান্ধব প্রশাসনে মদনে প্রশংসিত ইউএনও বেদবতী মিস্ত্রী

মোঃ রাসেল আহমেদ, নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব বেদবতী মিস্ত্রী যোগদানের অল্প সময়ের মধ্যেই জনবান্ধব প্রশাসন গড়ে তুলে সর্বস্তরের মানুষের প্রশংসা কুড়িয়েছেন। গত ৩ ডিসেম্বর ২০২৫ তারিখে মদন উপজেলায় দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি মানবিকতা, কঠোর প্রশাসনিক নজরদারি ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে ইতোমধ্যে আলোচনায় এসেছেন।

দায়িত্ব গ্রহণের শুরুতেই তিনি উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাদের কঠোরভাবে নির্দেশনা দেন—কোনো কর্মকর্তা বা কর্মচারী যেন দায়িত্ব পালনে গাফিলতি না করেন। নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত হয়ে সকল স্তরের মানুষকে যথাযথ সেবা প্রদানের ওপর তিনি গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি হুঁশিয়ারি দেন, দায়িত্বে অবহেলা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। তার এই দৃঢ় অবস্থানের ফলে বিভিন্ন দপ্তরে ফিরে এসেছে শৃঙ্খলা ও কর্মচাঞ্চল্য।

দাপ্তরিক দায়িত্ব পালনের পাশাপাশি তিনি সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলছেন মানুষের সমস্যার সমাধানে। নিপীড়িত, নির্যাতিত ও অসহায় মানুষ তার কার্যালয়ে এসে পাচ্ছেন তাৎক্ষণিক সমাধান। ফলে সাধারণ মানুষের কাছে তিনি হয়ে উঠেছেন আস্থার প্রতীক।

উপজেলা পরিষদের মাসিক সভা, আইন-শৃঙ্খলা সভা এবং সরকারি সকল কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় তার ভূমিকা ইতোমধ্যে প্রশংসিত হয়েছে। তার উদ্যোগে সরকারি-বেসরকারি দপ্তরগুলোর কার্যক্রমে ফিরে এসেছে গতি ও স্বচ্ছতা। কমেছে জনভোগান্তি এবং বৃদ্ধি পেয়েছে জনসেবার মান।

ইউএনও বেদবতী মিস্ত্রী শিক্ষার মানোন্নয়ন, ক্রীড়া ও সংস্কৃতিচর্চার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ, মাদকবিরোধী কার্যক্রম পরিচালনা, দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোসহ নানা মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন তিনি।

এছাড়া মদন উপজেলায় ঈদগাহ মাঠ স্থাপন, মসজিদ নির্মাণ, পৌরসভার রাস্তা উন্নয়নসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করেছেন। মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের পাশাপাশি মাদকাসক্তদের পুনর্বাসন কার্যক্রমেও সহায়তা করছেন তিনি।

স্থানীয়রা জানান, একজন মানবিক কর্মকর্তা হিসেবে অল্প সময়েই তিনি সবার কাছে প্রশংসিত হয়েছেন। মানুষের বিপদে আপদে দ্রুত উপস্থিত হয়ে সহায়তা করার কারণে সাধারণ মানুষের কাছে তিনি একজন নিবেদিত প্রাণ কর্মকর্তা হিসেবে পরিচিতি পেয়েছেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রী বলেন,

“মদন উপজেলার মানুষ ভালো থাকুক—এটাই আমার একমাত্র চাওয়া। নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আমি সাধ্যমতো চেষ্টা করে যাব।”মানবিকতা, কঠোর প্রশাসন ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সমন্বয়ে ইতোমধ্যে মদন উপজেলায় প্রশংসিত হয়ে উঠেছেন ইউএনও বেদবতী মিস্ত্রী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

সোমবার, ২০ এপ্রিল ২০২৬

জনবান্ধব প্রশাসনে মদনে প্রশংসিত ইউএনও বেদবতী মিস্ত্রী

প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ