গাইবান্ধায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন: ক্রীড়াঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্য
মোঃ রিয়ায এলাহী রাজন: গাইবান্ধা জেলা প্রতিনিধি:- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় এবং গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে গাইবান্ধা জেলা স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট। বুধবার সকাল থেকেই ক্রীড়ামুখর পরিবেশে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা জেলার ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করেছে।
টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ মাজনুর রহমান মোল্লা। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই।
এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে সুশৃঙ্খল জীবনের পথে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা রাখে।
প্রথম দিনের খেলায় গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয় দল এবং ইসলামিয়া উচ্চ বিদ্যালয় দল অংশগ্রহণ করে। দ্বিতীয় দিনের খেলায় অংশ নেবে আসান উল্লাহ উচ্চ বিদ্যালয় ও মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের দল। টুর্নামেন্টে জেলার মোট চারটি স্কুল দল অংশ নিচ্ছে, যা স্থানীয় পর্যায়ে ক্রিকেট প্রতিভা বিকাশের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হচ্ছে।
টুর্নামেন্ট উপলক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে জেলা ক্রীড়া অফিসার মো. আলমগীর হোসেন বলেন, এ প্রতিযোগিতার মাধ্যমে জেলা থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করা সম্ভব হবে, যারা ভবিষ্যতে জাতীয় পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করতে পারবে।
সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াদব সরকার, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মো. শহিদুজ্জামান শহীদ, স্থানীয় ক্রীড়া সংগঠক, কোচ, সাংবাদিক এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।
প্রধান অতিথি আরও জানান, সারাদেশের ১২ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীরা এই টুর্নামেন্টের পাশাপাশি ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, দাবা, মার্শাল আর্ট ও সাঁতারসহ মোট আটটি খেলায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে। আগ্রহী শিক্ষার্থীরা জেলা ও উপজেলা পর্যায়ে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে নিবন্ধন সম্পন্ন করতে পারবে।
জেলার ক্রীড়াঙ্গনে এ ধরনের আয়োজন নতুন প্রজন্মের মাঝে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি সুস্থ ও ইতিবাচক সামাজিক পরিবেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

বুধবার, ২২ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন