ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ২৬ এপ্রিল ২০২৬

ট্র্যাক্টরে উঠতে গিয়ে  পা পিছলে পড়ে  কিশোর শ্রমিকের মৃত্যু

কক্সবাজারের উখিয়ার মাছকারিয়া বিলে বন বিভাগের অভিযানে ৩ হাজার মিটার পাখি শিকারের জাল জব্দ, ৫ হাজার কৃত্রিম বক ধ্বংস

ঝিনাইদহের বারবাজার রেল স্টেশনে দুর্বৃত্তদের পেট্রোল বোমা নিক্ষেপ

চট্টগ্রামে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বোদায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের যাত্রা শুরু, উপকারভোগীদের তথ্য সংগ্রহে ছয় সদস্যের দল

পাঁচবিবির কড়িয়া বাজারে টিউবওয়েল চুরির ৩ বছরেও বসেনি নতুন টিউবওয়েল, ভাঙা ঢালাইয়ে চলছে কেরাম খেলা

পঞ্চগড়ে চুরির অভিযোগে গণপিটুনিতে ৬০ বছর বয়সী ব্যক্তির মৃত্যু

সাংবাদিকদের এখন মানুষ প্রয়োজনে ব্যবহার করে: প্রয়োজন ফুরিয়ে গেলে টিস্যুর মতো ফেলে দেয়।

চাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান প্রায় লক্ষ্যমাত্রা পূরণ, রোগী ১০১৭ জন

মাহিদুল ইসলাম ফরহাদ  চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলায় হামের টিকাদান কর্মসূচি প্রায় লক্ষ্যমাত্রার কাছাকাছি পৌঁছেছে। তবে এখনো জেলায় হামের সন্দেহজনক রোগীর সংখ্যা বাড়ছে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে। স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, জেলায় মোট হামের টিকাদানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ ১ হাজার ৮৯৭ জন। এর বিপরীতে ভ্যাকসিন মজুদ রয়েছে ২ লাখ ৬ হাজার ৫০০ ডোজ। শনিবার (২৫ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত টিকাদানের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৬৫ হাজার ২৪৩ জন। এর মধ্যে ইতোমধ্যে টিকা গ্রহণ করেছে ১ লাখ ৬৩ হাজার ৫৭২ জন, যা লক্ষ্যমাত্রার প্রায় সম্পূর্ণ।

অন্যদিকে, চলতি বছরের ২৬ জানুয়ারি থেকে এখন পর্যন্ত জেলায় মোট ১ হাজার ১৭ জন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে পূর্বে ভর্তি ছিল ৯০ জন এবং নতুন করে ভর্তি হয়েছে ২১ জন। এ সময়ে ২১ জন রোগী সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে এবং ১ জনকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে। বর্তমানে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো রোগী ভর্তি নেই। গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। এছাড়া জেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছে ৮৭ জন রোগী। সব মিলিয়ে জেলায় বর্তমানে মোট ভর্তি রোগীর সংখ্যা ৮৯ জন। জেলার বিভিন্ন হাসপাতাল থেকে মোট ১৭৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে, যার মধ্যে ৪৩ জনের দেহে হামের উপস্থিতি নিশ্চিত হয়েছে। এদিকে, জেলায় হামে আক্রান্ত হয়ে সন্দেহজনকভাবে ৬ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হামের সংক্রমণ প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে এবং জনগণকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান প্রায় লক্ষ্যমাত্রা পূরণ, রোগী ১০১৭ জন

প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ