ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ২৬ এপ্রিল ২০২৬

নিখোঁজ ওমর আলী ঘটকে পাওয়া গেল পুকুরে  মরদেহ

ডেঙ্গু মহামারী নিয়ন্ত্রেণে সরকারের ভূমিকা  মোটেও সন্তোষজনক নয়----মুহাম্মদ হাফিজুর রহমান

হরিরামপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ।

কাহারোলে পাহাড়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যা অপপ্রচারের অভিযোগ: নেপথ্যের সত্যতা কী?

*ইসলামী ব্যাংক এজেন্ট আউটলেটে নতুন পরিচালক-আলহাজ্ব মনিরুজ্জামান সরকার*

পীরগাছায় বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলন,প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন

পরিকল্পিত নগরীর গুরুত্ব দিলেন বিভাগীয় কমিশনার

‘লিগ্যাল এজ সলিউশন’-এর বিরুদ্ধে থানায় অভিযোগ

বজ্রপাতে একসাথে ঝরে গেল তিনটি প্রাণ, শোকে স্তব্ধ সুন্দরগঞ্জের ধোপাডাঙ্গা

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা গ্রামে এক হৃদয়বিদারক বজ্রপাতের ঘটনায় এক শিশুসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন এবং একটি গরুও মারা গেছে। আকস্মিক এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

রোববার (২৬ এপ্রিল) বিকেল প্রায় চারটার দিকে উপজেলার দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—ওই এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সুজা চৌধুরীর ছেলে ফুয়াদ (১৪), ছোটন মিয়ার ছেলে রাফি (১৫) এবং নবীর হোসেনের ছেলে মিজান (২০)। আহত শামীম (১৮), আব্দুল হাই মিয়ার ছেলে, তাকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং শুরু হয় বজ্রসহ বৃষ্টি। এ সময় ফুয়াদ, রাফি ও মিজান বাড়ির পাশের রাস্তায় অবস্থান করছিলেন। হঠাৎ করেই তীব্র বজ্রপাত তাদের ওপর আঘাত হানে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। একই সময়ে পাশেই থাকা একটি গরুও মারা যায়।

এ মর্মান্তিক ঘটনায় পুরো গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশের পরিবেশ। খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিবারকে সান্ত্বনা দেন।

একই গ্রামের তিন তরুণের এমন আকস্মিক মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না এলাকাবাসী। এলাকাজুড়ে বিরাজ করছে শোক, নীরবতা আর শূন্যতা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

বজ্রপাতে একসাথে ঝরে গেল তিনটি প্রাণ, শোকে স্তব্ধ সুন্দরগঞ্জের ধোপাডাঙ্গা

প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ