ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : সোমবার, ১১ মে ২০২৬

প্রধানমন্ত্রী আন্তরিকভাবে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

পীরগঞ্জে  কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন উদ্যোগে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত।

মৃত্যুফাঁদে পরিণত বিজয়নগরের প্রধান সড়ক, ভোগান্তিতে ৩ লাখের বেশি মানুষ

গাইবান্ধায় পাঁচ বছর পর গণশুনানি, জমা পড়ল ১১৮ অভিযোগ দুর্নীতির বিরুদ্ধে সরব ভুক্তভোগীরা,  অভিযোগের মুখোমুখি সচিব

উখিয়ায় ফারিয়া'র আয়োজনে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত

জাতীয়তাবাদী সাইবার দলের ঢাকা মহানগর উত্তরের নবগঠিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নতুন কুঁড়ি স্পোর্টস অনুর্ধ্ব-১৪ বালিকা ফুটবলে চ্যাম্পিয়ন বিশ্বনাথ উপজেলা।

নতুন কুঁড়ি স্পোর্টস অনুর্ধ্ব-১৪ বালিকা ফুটবলে চ্যাম্পিয়ন বিশ্বনাথ উপজেলা।

গাইবান্ধায় পাঁচ বছর পর গণশুনানি, জমা পড়ল ১১৮ অভিযোগ দুর্নীতির বিরুদ্ধে সরব ভুক্তভোগীরা, অভিযোগের মুখোমুখি সচিব

গাইবান্ধায় পাঁচ বছর পর গণশুনানি, জমা পড়ল ১১৮ অভিযোগ দুর্নীতির বিরুদ্ধে সরব ভুক্তভোগীরা,  অভিযোগের মুখোমুখি সচিব

গাইবান্ধায় পাঁচ বছর পর গণশুনানি, জমা পড়ল ১১৮ অভিযোগ দুর্নীতির বিরুদ্ধে সরব ভুক্তভোগীরা,  অভিযোগের মুখোমুখি সচিব

মোঃ রেজাদুল ইসলাম রেজা স্টাফ রিপোর্টার গাইবান্ধা :- “সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ”- এই দৃপ্ত স্লোগানকে সামনে রেখে গাইবান্ধায় অনুষ্ঠিত হলো দুর্নীতি দমন কমিশনের, দুদকের বর্ণাঢ্য গণশুনানি। দীর্ঘ বিরতির পর দুদকের এই উদ্যোগে জেলাজুড়ে সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

দুদক সমন্বিত জেলা কার্যালয়, গাইবান্ধার আয়োজনে শহরের ইনডোর স্টেডিয়ামে এই গণশুনানি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাধারণ মানুষের অভাব-অভিযোগ শোনেন দুর্নীতি দমন কমিশনের সচিব মোহাম্মদ খালেদ রহীম।

গাইবান্ধা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদকের মহাপরিচালক মোতাহার হোসেন। ২০১৯ সালের পর গাইবান্ধায় এটিই প্রথম বড় কোনো গণশুনানি। স্থানীয়দের মাঝে এই আয়োজন নিয়ে কতটা আগ্রহ ছিল, তা স্পষ্ট হয় মোট জমা পড়া ১১৮টি অভিযোগে।

তথ্য ও প্রমাণের অভাবে ২২টি অভিযোগ বাতিল করা হয়। গৃহীত হয় ৯৬টি অভিযোগ। মোট ৩২টি সরকারি দপ্তরের দুর্নীতির বিষয়ে এসব অভিযোগ দাখিল করা হয়।

দিনব্যাপী এই শুনানিতে ভুক্তভোগীরা সরাসরি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামনে তাদের হয়রানি ও দুর্নীতির অভিজ্ঞতা তুলে ধরেন। বিশেষ করে ভূমি অফিস, স্বাস্থ্য বিভাগ, শিক্ষা অফিস ও স্থানীয় সরকার প্রকৌশল দপ্তর এলজিইডির বিরুদ্ধে আসা অভিযোগগুলো বিস্তারিতভাবে শোনা হয়।

প্রধান অতিথি দুদক সচিব মোহাম্মদ খালেদ রহীম তার বক্তব্যে বলেন, "জনগণকে সেবা দিতে এসে যারা দুর্নীতিতে জড়াবেন, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। অভিযোগগুলো খতিয়ে দেখে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সেবার নামে হয়রানি বন্ধ করতে আমরা জিরো টলারেন্স নীতিতে আছি।"

দীর্ঘ ৫ বছর পর এমন প্রকাশ্য শুনানির সুযোগ পেয়ে উচ্ছ্বসিত গাইবান্ধার সাধারণ মানুষ। উপস্থিত অনেকে জানান, কর্মকর্তাদের সামনে সরাসরি সমস্যার কথা বলতে পেরে তারা ন্যায়বিচারের আশা দেখছেন। দুর্নীতি প্রতিরোধে দুদকের এমন ধারাবাহিক কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান তারা।

অনুষ্ঠান শেষে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে কাজ করার কঠোর নির্দেশনা প্রদান করা হয়। গৃহীত অভিযোগগুলোর তদন্ত করে ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন দুদক সচিব।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

সোমবার, ১১ মে ২০২৬

গাইবান্ধায় পাঁচ বছর পর গণশুনানি, জমা পড়ল ১১৮ অভিযোগ দুর্নীতির বিরুদ্ধে সরব ভুক্তভোগীরা, অভিযোগের মুখোমুখি সচিব

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ