ডেইলি বাংল সংবাদ

কেশবপুরে সাংবাদিককে হুমকি ও গালিগালাজের প্রতিবাদে মানববন্ধন ‘হানি ট্র্যাপার’ রেশমার গ্রেপ্তারের দাবি

ইমরান হোসেন, যশোর জেলা প্রতিনিধিঃ যশোরের কেশবপুর-এ কথিত ‘হানি ট্র্যাপার’ ও প্রতারক চক্রের মূলহোতা রেশমা কর্তৃক সংবাদকর্মী রাজীব চৌধুরীকে গালিগালাজ এবং মিথ্যা মামলার হুমকির প্রতিবাদে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কেশবপুরে কর্মরত সর্বস্তরের সাংবাদিকদের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, রেশমা দীর্ঘদিন ধরে এলাকায় ‘হানি ট্র্যাপ’ ও ব্ল্যাকমেইলিংয়ের মাধ্যমে নিরীহ মানুষকে ফাঁসিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে। একজন পেশাদার সাংবাদিককে হুমকি ও মিথ্যা মামলার ভয় দেখানো গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করার অপচেষ্টা বলেও মন্তব্য করেন তারা।

বক্তারা আরও বলেন, প্রশাসন যদি দ্রুত এই কথিত প্রতারককে গ্রেপ্তার করে আইনের আওতায় না আনে, তাহলে সাংবাদিক সমাজ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন প্রেসক্লাব কেশবপুরের সভাপতি মোঃ ওয়াজেদ খান ডবলু, কেশবপুর নিউজ ক্লাবের সভাপতি মোঃ আশরাফুজ্জামান, সাধারণ সম্পাদক হারুনার রশীদ বুলবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মানিক মোদক, সেলিম রেজা, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইমরান হোসেন, ন্যাশনাল প্রেস সোসাইটি কেশবপুর উপজেলা শাখার সভাপতি মোঃ শামীম আখতার মুকুল, সহ-সভাপতি মনজুরুল ইসলাম ডাবলু এবং এনটিভির মনিরামপুর ও কেশবপুর প্রতিনিধি মোঃ এনামুল হাসান প্রমুখ।

এসময় উপস্থিত অন্যান্য গণমাধ্যমকর্মীরাও রেশমার বিরুদ্ধে নানা প্রতারণা ও ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ তুলে ধরে তার পেছনের গডফাদারদের খুঁজে বের করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন কেশবপুর নিউজ ক্লাবের দপ্তর সম্পাদক আবু সালেহ মাসউদ, প্রচার সম্পাদক আব্দুর রহমান রকি, সদস্য সাদিক হোসেনসহ কেশবপুর ও আশপাশের বিভিন্ন এলাকার জাতীয়, আঞ্চলিক এবং অনলাইন গণমাধ্যমের সাংবাদিক ও স্থানীয় সচেতন নাগরিকরা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

কেশবপুরে সাংবাদিককে হুমকি ও গালিগালাজের প্রতিবাদে মানববন্ধন ‘হানি ট্র্যাপার’ রেশমার গ্রেপ্তারের দাবি

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ