ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : মঙ্গলবার, ১৯ মে ২০২৬

ট্র্যাক্টরে উঠতে গিয়ে  পা পিছলে পড়ে  কিশোর শ্রমিকের মৃত্যু

কক্সবাজারের উখিয়ার মাছকারিয়া বিলে বন বিভাগের অভিযানে ৩ হাজার মিটার পাখি শিকারের জাল জব্দ, ৫ হাজার কৃত্রিম বক ধ্বংস

ঝিনাইদহের বারবাজার রেল স্টেশনে দুর্বৃত্তদের পেট্রোল বোমা নিক্ষেপ

চট্টগ্রামে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বোদায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের যাত্রা শুরু, উপকারভোগীদের তথ্য সংগ্রহে ছয় সদস্যের দল

পাঁচবিবির কড়িয়া বাজারে টিউবওয়েল চুরির ৩ বছরেও বসেনি নতুন টিউবওয়েল, ভাঙা ঢালাইয়ে চলছে কেরাম খেলা

পঞ্চগড়ে চুরির অভিযোগে গণপিটুনিতে ৬০ বছর বয়সী ব্যক্তির মৃত্যু

সাংবাদিকদের এখন মানুষ প্রয়োজনে ব্যবহার করে: প্রয়োজন ফুরিয়ে গেলে টিস্যুর মতো ফেলে দেয়।

পানি উন্নয়ন বোর্ডের খাল দখল করে চাইনিজ রেস্তোরাঁ ও পার্টি সেন্টার নির্মাণের অভিযোগ।

শরীফ আহমেদঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এর পাশে সাইনবোর্ড এলাকায় পানি উন্নয়ন বোর্ডের সরকারী খাল দখল করে অবৈধভাবে “আলম চাইনিজ রেস্তোরাঁ ও পার্টি সেন্টার” নির্মাণের অভিযোগ উঠেছে। 

এলাকাবাসীর দাবি, খালটি দখল করে স্থাপনা নির্মাণের ফলে আসন্ন বর্ষা মৌসুমে মাতুয়াইল সাইনবোর্ড এলাকায় ব্যাপক জলাবদ্ধতার আশঙ্কা দেখা দিয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ঢাকা দক্ষিণ সিটি কর্রপোরেশন ৬৩, ৬৪, ৬৫ ও ৬৬ নং ওয়ার্ডের পয়ঃনিষ্কাশনের পানির চলাচলের একমাত্র গুরুত্বপূর্ণ খাল এটি। অভিযোগ রয়েছে, কিছু প্রভাবশালী ব্যক্তি খালটি দখল করে সেখানে অবৈধভাবে পার্টি সেন্টার ও রেস্তোরাঁ নির্মাণ করেছেন।

এ বিষয়ে আলম'স রেস্তোরাঁ ও পার্টি সেন্টারের মালিকপক্ষের প্রতিনিধি সুমনের সঙ্গে একাধিক বার ফোনে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ত আছেন পরে কথা বলবেন বলে ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেন। আলম'স রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টারে জায়গার মালিক মামুনের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের বলেন আমি পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করতে বারবার নিষেধ করার সত্ত্বেও আলম'স বেশ কয়েকজন মালিক সুমন সরকারকে বৃদ্ধা আঙ্গুল প্রদর্শন করে জোঁরপূর্বক পানি উন্নয়ন বোর্ডের খালের জায়গাটি  দখল করে ভরাট করে। আমরা আশা করি এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড এ ব্যাপারে  যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। 

স্থানীয় বাসিন্দারা সাংবাদিকদের জানান, খালটি দখল হওয়ায় পানি চলাচলের স্বাভাবিক পথ বন্ধ হয়ে যেতে পারে। এতে বর্ষাকালে পুরো এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। তারা অভিযোগ করে বলেন, “কিছু প্রভাবশালী ব্যক্তি তাদের ক্ষমতার অপব্যবহার করে পানি উন্নয়ন বোর্ডের খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করছে। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ না হলে সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হবে।”

এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “অবৈধ স্থাপনার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। প্রভাবশালীরা যত শক্তিশালীই হোক না কেন, পানি উন্নয়ন বোর্ডের খাল কাউকে দখল করতে দেওয়া হবে না।”

এলাকাবাসী অবৈধ দখল উচ্ছেদ করে খালের স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করতে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

পানি উন্নয়ন বোর্ডের খাল দখল করে চাইনিজ রেস্তোরাঁ ও পার্টি সেন্টার নির্মাণের অভিযোগ।

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ