ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ২০ মে ২০২৬

শ্রীপুরে ইসলামী আন্দোলনের নবগঠিত কমিটির শপথ ও পরিচিতি সভা।

নান্দাইল উপজেলা সার ও বীজ ডিলার মনিটরিং সভা অনুষ্ঠিত

টেন্ডার ছাড়াই সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের মালামাল বিক্রির অভিযোগ

সরিষাবাড়ীতে দুই মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ,বাড়িতে তালা এলাকায় চাপা ক্ষোভ

নাসিরনগরে হিন্দু পরিবারের জমি দখলের চেষ্টার অভিযোগ, থানায় জিডি

পীরগাছায় জমি কেনার ১৭ বছরেও দখল বুঝে না দিয়ে হয়রানির অভিযোগ বিক্রেতার বিরুদ্ধে

‎নবীনগরে প্রতিবন্ধী দীপঙ্করের ঘরে দুর্ধর্ষ চুরি, মাটি খুঁড়ে প্রবেশ করে লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেল দুর্বৃত্তরা

বিশ্বম্ভরপুরে ডিবি পুলিশের অভিযানে ভারতীয় ফুচকা,কাভার্ডভ্যানসহ ৬৫ লাখ টাকার মামলামাল জব্দ, আটক ২

মোল্লাহাটে ভূমি সেবা মেলা অনুষ্ঠিত

মোল্লাহাটে ভূমি সেবা মেলা অনুষ্ঠিত

মোল্লাহাটে ভূমি সেবা মেলা অনুষ্ঠিত

 আল হাফিজ মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোল্লাহাটে ভূমি সেবা মেলা-২০২৬ উপলক্ষে অফিস চত্বরে সেবা মেলাসহ বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে অফিস চত্বরে দিনব্যাপী ভুমি সেবা মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়। এছাড়া বর্ণাঢ্য এক র‍্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শুরুর স্থল সেবা মেলায় ফিরে শেষ হয়।

এতে উপজেলা প্রশাসন, ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সেবাগ্রহীতারা অংশগ্রহণ করেন।

র‍্যালিতে বক্তারা বলেন, ভূমি ব্যবস্থাপনাকে আধুনিক ও জনবান্ধব করতে সরকার বিভিন্ন ডিজিটাল কার্যক্রম চালু করেছে। অনলাইনে নামজারি, খতিয়ান ও ভূমি উন্নয়ন কর প্রদানসহ নানা সেবা এখন সহজেই পাওয়া যাচ্ছে। এতে হয়রানি কমছে এবং সাধারণ মানুষ দ্রুত সেবা পাচ্ছেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন বলেন, “ডিজিটাল ভূমি সেবা কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত ও স্বচ্ছ সেবা পৌঁছে দেয়া সম্ভব হচ্ছে। ভূমি সংক্রান্ত সেবায় জনগণের ভোগান্তি কমাতে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি অনলাইন সেবাগুলো ব্যবহারে অভ্যস্ত হতে হবে।”

সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) মোসা: সাদিয়া সুলতানা বলেন, “ভূমি অফিসকে আরও জনবান্ধব ও দুর্নীতিমুক্ত করতে সরকার নিরলসভাবে কাজ করছে। ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে জনগণকে ভূমি বিষয়ক বিভিন্ন সেবা সম্পর্কে সচেতন করতে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।”

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, একাডেমিক সুপারভাইজার রামপদ বিশ্বাস, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার সাহা, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান ও সহ-সভাপতি আব্দুল্লাহ ফারুক, উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

উল্লেখ্য, ভূমি সেবা সপ্তাহ-২০২৬ উপলক্ষে উপজেলায় জনসচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

মোল্লাহাটে ভূমি সেবা মেলা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ