ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ২০ মে ২০২৬

সাভারে শিশু অধিকার ও সুরক্ষা বিষয়ক গণসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

ধামরাইয়ে প্রবাসীর বাড়িতে গ্রিল কেটে দুর্ধর্ষ ডাকাতি: গৃহকর্তা আহত, আটক ২

প্রশাসনের নাম ভাঙিয়ে ইয়াবা গডফাদার, আবারও আলোচনায় সরোয়ারের

একটি সড়কের জন্য থমকে আছে হাজারো মানুষের জীবনযাত্রা নরসিংপুর-রগারপাড় বালিউরা সড়ক পিচ উঠে জেগেছে গর্ত, বৃষ্টি হলেই মরণফাঁদ'

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালন উপলক্ষে পঞ্চগড়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হচ্ছে,  পৌরসভা হচ্ছে  বারহাট্টা উপজেলা

কটিয়াদীতে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে বর্ণাঢ্য কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত

বোদায় ৮ কোটি ৭৩ লাখ টাকার কৃষি ঋণ মওকুফ, উপকৃত ৫ হাজার ৮৯০ কৃষক

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পটিয়া থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক

মোঃ হাসানুর জামান বাবু, চট্টগ্রাম:- দায়িত্বশীলতা, পেশাদারিত্ব, আইনশৃঙ্খলা রক্ষা, জনবান্ধব পুলিশিং কার্যক্রম এবং অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অবদান রাখায় চট্টগ্রাম জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জিয়াউল হক।বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

গতকাল চট্টগ্রাম জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আনুষ্ঠানিকভাবে তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার মুহাম্মদ মাসুদ আলম। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় ওসি জিয়াউল হক বলেন, “চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হওয়া আমার জন্য অত্যন্ত গৌরব ও অনুপ্রেরণার বিষয়। এই অর্জন শুধুমাত্র ব্যক্তিগত নয়, এটি আমাদের পুরো টিমের সম্মিলিত প্রচেষ্টা, দায়িত্বশীলতা ও নিষ্ঠার ফল।

তিনি আরও বলেন, এই সম্মাননা অর্জনে দিকনির্দেশনা, সহযোগিতা ও অনুপ্রেরণা প্রদানের জন্য সম্মানিত পুলিশ সুপার মহোদয়সহ সকল সিনিয়র অফিসারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাই। একই সঙ্গে পটিয়া থানার সকল অফিসার ও ফোর্সের অক্লান্ত পরিশ্রম, আন্তরিকতা ও টিমওয়ার্কের জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সহযোগিতা ছাড়া এ অর্জন সম্ভব হতো না।

তিনি ভবিষ্যতেও আরও দায়িত্বশীলতা, সততা ও নিষ্ঠার সঙ্গে জনগণের সেবায় কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পেশাদারিত্ব ও জনসেবামূলক কার্যক্রমে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবেই পটিয়া থানার ওসি জিয়াউল হককে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

সোমবার, ২০ জুলাই ২০২৬

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পটিয়া থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ