ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

সাভারে শিশু অধিকার ও সুরক্ষা বিষয়ক গণসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

ধামরাইয়ে প্রবাসীর বাড়িতে গ্রিল কেটে দুর্ধর্ষ ডাকাতি: গৃহকর্তা আহত, আটক ২

প্রশাসনের নাম ভাঙিয়ে ইয়াবা গডফাদার, আবারও আলোচনায় সরোয়ারের

একটি সড়কের জন্য থমকে আছে হাজারো মানুষের জীবনযাত্রা নরসিংপুর-রগারপাড় বালিউরা সড়ক পিচ উঠে জেগেছে গর্ত, বৃষ্টি হলেই মরণফাঁদ'

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালন উপলক্ষে পঞ্চগড়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হচ্ছে,  পৌরসভা হচ্ছে  বারহাট্টা উপজেলা

কটিয়াদীতে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে বর্ণাঢ্য কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত

বোদায় ৮ কোটি ৭৩ লাখ টাকার কৃষি ঋণ মওকুফ, উপকৃত ৫ হাজার ৮৯০ কৃষক

পটুয়াখালীতে এক ফুড ব্লগারকে প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফুড ব্লগার মো. লুৎফর রহমান সুফিয়ান অভিযোগ করেছেন, একটি রেস্তোরাঁর খাবারের মান নিয়ে ফেসবুকে নেতিবাচক রিভিউ দেওয়ায় তাকে গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। বুধবার বিকেল ৪টা ৩০ মিনিটে পটুয়াখালী প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সুফিয়ান বলেন, গত ১৪ মে রাতে তিনি তাঁর দুই বন্ধুকে নিয়ে পটুয়াখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হেতালিয়া বাঁধঘাট এলাকায় অবস্থিত ‘হোটেল সিঙ্গাপুর’ নামের একটি রেস্তোরাঁয় খাবার খেতে যান। খাবারের মান সন্তোষজনক না হওয়ায় বিষয়টি রেস্তোরাঁর কর্মচারীদের জানানো হলেও কোনো গুরুত্ব দেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।  

পরে গত ১৮ মে ‘ফুড ব্লগার্স অফ পটুয়াখালী’ নামের একটি ফেসবুক গ্রুপে তিনি ওই রেস্তোরাঁর খাবারের মান নিয়ে একটি রিভিউ পোস্ট করেন। এর জেরে ১৯ মে দুপুরে রেস্তোরাঁ মালিক মো. জলিল ফেসবুক আইডির মাধ্যমে কল করে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং লোকজন দিয়ে মারধরসহ প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করেন সুফিয়ান।তিনি আর বলেন,“খাবারের মান নিয়ে একজন ভোক্তা হিসেবে মতামত প্রকাশ করায় আমাকে ভয়ভীতি ও হুমকির মুখে পড়তে হয়েছে। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।” রেস্তোরাঁ মালিক পক্ষের অভিযোগ অনুযায়ী বিল না দিয়ে চলে যাওয়ার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। খাবারের বিল পরিশোধের ডিজিটাল পেমেন্ট স্লিপ ও ভিডিও প্রমাণ সংরক্ষিত রয়েছে বলেও জানান তিনি। এ ঘটনায় তিনি পটুয়াখালী সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৯৮৮) ও লিখিত অভিযোগ দায়ের করেছেন। সংবাদ সম্মেলনে প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানান তিনি। পটুয়াখালী সদর থানা পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে সাব-ইন্সপেক্টর (এসআই) মো. শিহাব বাহাদুরকে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

সোমবার, ২০ জুলাই ২০২৬

পটুয়াখালীতে এক ফুড ব্লগারকে প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ