ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

শ্রীপুরে ইসলামী আন্দোলনের নবগঠিত কমিটির শপথ ও পরিচিতি সভা।

নান্দাইল উপজেলা সার ও বীজ ডিলার মনিটরিং সভা অনুষ্ঠিত

টেন্ডার ছাড়াই সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের মালামাল বিক্রির অভিযোগ

সরিষাবাড়ীতে দুই মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ,বাড়িতে তালা এলাকায় চাপা ক্ষোভ

নাসিরনগরে হিন্দু পরিবারের জমি দখলের চেষ্টার অভিযোগ, থানায় জিডি

পীরগাছায় জমি কেনার ১৭ বছরেও দখল বুঝে না দিয়ে হয়রানির অভিযোগ বিক্রেতার বিরুদ্ধে

‎নবীনগরে প্রতিবন্ধী দীপঙ্করের ঘরে দুর্ধর্ষ চুরি, মাটি খুঁড়ে প্রবেশ করে লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেল দুর্বৃত্তরা

বিশ্বম্ভরপুরে ডিবি পুলিশের অভিযানে ভারতীয় ফুচকা,কাভার্ডভ্যানসহ ৬৫ লাখ টাকার মামলামাল জব্দ, আটক ২

মোল্লাহাটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

 আল হাফিজ মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: “অগ্নিযোগীদের একটাই পথ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোল্লাহাটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে মোল্লাহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের আয়োজনে স্টেশন কম্পাউন্ডে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা ও ফায়ার সার্ভিসের নিজস্ব পতাকা উত্তোলন করা হয়। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় স্টেশন কম্পাউন্ডে এসে শেষ হয়। শোভাযাত্রায় ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

শোভাযাত্রায় অগ্নি দুর্ঘটনা প্রতিরোধ, দুর্যোগ মোকাবিলা এবং জনসচেতনতা বৃদ্ধিবিষয়ক বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও সচেতনতামূলক বার্তা প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন বলেন, “ফায়ার সার্ভিস শুধু অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণেই নয়, যেকোনো দুর্যোগ ও মানবিক সংকটে মানুষের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রতিটি পরিবার ও প্রতিষ্ঠানে নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সচেতনতা বাড়লে দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।”

তিনি আরও বলেন, “দুর্যোগকালীন সময়ে দ্রুত সেবাদান এবং মানুষের জানমাল রক্ষায় ফায়ার সার্ভিসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সবাইকে অগ্নি নিরাপত্তাবিষয়ক নির্দেশনা মেনে চলতে হবে এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দিতে হবে।”

মোল্লাহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা শরিফ আমিনুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান মোল্লা, আব্দুল্লাহ ফারুক এবং সাংবাদিক আল হাফিজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

মোল্লাহাটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ