ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শনিবার, ০৬ জুন ২০২৬

ক্যাটারিংয়ের আড়ালে রেলের টিকিট কালোবাজারি, অপরাধ ঢাকতে এবার সম্পাদকের বিরুদ্ধে জিডি

তেঁতুলিয়ায় অভিযানে ৫০ হাজার টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ, আগুনে ধ্বংস

একবালপুর ও ওয়াটগঞ্জ থানায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী- সারপ্রাইজ ভিজিটে পুলিশের কাজকর্ম খতিয়ে দেখলেন।

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক হিসাবে দায়িত্ব পেলেন সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব মিজ কাজী জেসিন

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন অধ্যাপক ডা: এস এম রফিকুল ইসলাম বাচ্চু।

নড়াইলে বিদ্যালয়ের প্রবেশমুখের বেহাল সড়ক, মানববন্ধনে সংস্কারের দাবি

সরিষাবাড়ীতে প্যানেল চেয়ারম্যান হিসাবে মোবারক হোসেনের দায়িত্ব গ্রহণ

বড় ভাইকে ফাঁসাতে মাকে জবাই, সাড়ে ৪ বছর পর গ্রেপ্তার বোন।

চিকিৎসকের নথিতে কার্ডিও-রেসপিরেটরি ফেইলিউর উল্লেখ, উজ্জ্বল মিয়ার মৃত্যুকে ঘিরে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান; মিথ্যা মামলার আশঙ্কার দাবি

নিজস্ব প্রতিবেদক | মোঃ রাসেল আহমেদ:- কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার পাথারকান্দি গ্রামে উজ্জ্বল মিয়া (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় নানা আলোচনা-সমালোচনা ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। চিকিৎসা নথিতে মৃত্যুর কারণ হিসেবে কার্ডিও-রেসপিরেটরি ফেইলিউর উল্লেখ থাকলেও ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা এবং নিরীহ ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের আশঙ্কার অভিযোগ উঠেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ২ জুন দিবাগত রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটে নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন উজ্জ্বল মিয়া। পরে তাকে দ্রুত তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কয়েক ঘণ্টা পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রাপ্ত চিকিৎসা নথিতে মৃত্যুর কারণ হিসেবে “Due to Cardio-Respiratory Failure” উল্লেখ রয়েছে। স্থানীয় সূত্রগুলোর দাবি, হাসপাতালের নথি ও সংশ্লিষ্ট প্রতিবেদনে হৃদযন্ত্র ও শ্বাস-প্রশ্বাসের কার্যকারিতা বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে। এ কারণে অনেকেই ঘটনাটি নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন।

এদিকে একই গ্রামের বাসিন্দা মো. রফিক তালুকদার অভিযোগ করেছেন, উজ্জ্বল মিয়ার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। তিনি দাবি করেন, একদল লোক তার বসতবাড়িতে প্রবেশ করে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে এবং মূল্যবান মালামাল নিয়ে যায়। এ ঘটনায় তার পরিবারের সদস্যরা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন।

রফিক তালুকদার আরও অভিযোগ করেন, মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তাকে ও তার স্বজনদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার অপচেষ্টা চলছে। তিনি প্রশাসনের কাছে ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, কোনো মৃত্যুর ঘটনায় চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আগে চিকিৎসা নথি, পুলিশি প্রতিবেদন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের ফলাফলের প্রতি গুরুত্ব দেওয়া উচিত। তারা গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তি বা সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল সূত্র জানায়, কোনো অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী তদন্ত করা হবে। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় সচেতন মহলের দাবি, উজ্জ্বল মিয়ার মৃত্যুর ঘটনাটি নিয়ে আবেগ বা গুজব নয়, বরং চিকিৎসা নথি, পুলিশি তথ্য ও নিরপেক্ষ তদন্তের ভিত্তিতে সত্য উদঘাটন করা হোক। একই সঙ্গে নিরপরাধ ব্যক্তিদের হয়রানি কিংবা মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা থেকেও বিরত থাকার আহ্বান জানিয়েছেন তারা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

চিকিৎসকের নথিতে কার্ডিও-রেসপিরেটরি ফেইলিউর উল্লেখ, উজ্জ্বল মিয়ার মৃত্যুকে ঘিরে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান; মিথ্যা মামলার আশঙ্কার দাবি

প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ