ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শনিবার, ০৬ জুন ২০২৬

সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোঃ মিজানুর রহমান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা

অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে কোস্ট গার্ডের জিরো টলারেন্স, পটুয়াখালীতে ৬ জন গ্রেপ্তার

ওসমানীনগর প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা, সভাপতি শরীফ চৌধুরী সম্পাদক রনিক পাল

ময়মনসিংহ রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক আনসার উদ্দিনের পিতার ইন্তেকাল, পারিবারিক কবরস্থানে দাফন

এটা সংসদেও উঠাবো,পরিদর্শন কক্ষ নিয়ে সৈয়দপুরে দুই এমপির তর্ক

বুড়িচং থানায় মাদক কারবারিদের তথ্য দিতে গোপন বক্স স্থাপন, তথ্য চাইল পুলিশ

ডেঙ্গু মশা নিধনে ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি:     ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং এডিস মশার বিস্তার রোধে ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। র‍্যালিটি হাসপাতাল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাইমুল আহসানসহ অন্যান্য বক্তারা বলেন, ডেঙ্গু একটি মশাবাহিত রোগ হলেও সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এর ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ড্রাম ও অন্যান্য পাত্রে জমে থাকা পরিষ্কার পানি নিয়মিত অপসারণের মাধ্যমে এডিস মশার প্রজনন রোধ করা যায়।

বক্তারা আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু স্বাস্থ্য বিভাগের উদ্যোগ যথেষ্ট নয়; বরং সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। নিজ নিজ অবস্থান থেকে সচেতন হয়ে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব।

সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা, চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন করণীয় বিষয় তুলে ধরা হয় এবং সবাইকে এ বিষয়ে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানানো হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ২৬ আগস্ট ২০২৬

ডেঙ্গু মশা নিধনে ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ