ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ০৭ জুন ২০২৬

ঈদে মিলাদুন্নবী (সা.): কেরানীগঞ্জে দোয়া মাহফিল ও আলোচনা

কুতুববাগ  দরবার শরীফে ২দিনব্যাপী ঈদে মিলাদুন্নবী( সঃ) অনুষ্ঠান পালন

শ্রমিকের অধিকারের দাবিতে কক্সবাজার পৌরসভার সামনে অবস্থান কর্মসূচি

সুনামগঞ্জ হক মার্কেটে ওয়ান টেইলার্স এন্ড ফেব্রিকস এর উদ্বোধন করেন এড. নূরুল ইসলাম নূরুল এমপি

টলারডুবিতে নিউজিল্যান্ডের কিশোর আলবার্টের মরদেহ উদ্ধার

সুনামগঞ্জে জেলা পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত কমিটির অভিষেক ও দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

বেড়ায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

আসন্ন ইউপি নির্বাচনে  কেয়াইন ইউনিয়ন সফল চেয়ারম্যান মোঃ আশরাফ  আলী সকলের দোয়া ও আশীর্বাদ ভালোবাসা প্রত্যাশাী।

রাউজান কেউটিয়ায় শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে সার্বজনীন ধর্মসভা ও অষ্টপ্রহরব্যাপী মহোৎসব সম্পন্ন

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম) : চট্টগ্রামের রাউজান উপজেলার কেউটিয়া জয় নগর আচার্য্য পাড়ায় শিবকল্প মহাযোগী ত্রিকালদর্শী পূর্ণব্রহ্ম শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৬ তম তিরোধান দিবস উপলক্ষে সার্বজনীন মহতী ধর্মসভা ও অষ্টপ্রহরব্যাপী মহোৎসব অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

গত ৩ ও ৪ জুন বুধবার ও বৃহস্পতিবার দুইদিনব্যাপী আয়োজিত এ মহোৎসবে দূর-দূরান্ত থেকে আগত হাজার হাজার নারী-পুরুষ ভক্ত, অনুরাগী ও ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান উপলক্ষে পুরো এলাকা ভক্তিময় পরিবেশে মুখরিত হয়ে ওঠে।

অনুষ্ঠানমালার মধ্যে ছিল মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার পূজা, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গঙ্গা আহ্বান, শুভ অধিবাস, শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ সংকীর্তনের শুভারম্ভ এবং দিবা-রাত্রি ব্যাপী অন্নপ্রসাদ বিতরণ।

ধর্মীয় আলোচনা সভায় বক্তারা বলেন, “শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার জীবনাদর্শ মানবসেবা, সত্য, ন্যায় ও ভক্তির এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁর আদর্শ অনুসরণের মাধ্যমে সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা সম্ভব।”

শ্রীশ্রী লোকনাথ সেবাশ্রমের প্রতিষ্ঠাতা শ্রীমতি বন কুমারী আচার্য্য অনুষ্ঠানে উপস্থিত থেকে ভক্তদের আশীর্বাদ প্রদান করেন। মন্দির পরিচালনায় দায়িত্ব পালন করেন চন্দন আচার্য্য। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন প্রবাসী সুমন আচার্য্য, সমীর শীল ও সাজু আচার্য্য।

মহোৎসব সফল করতে কার্যকরী কমিটির সভাপতি মৃদূল চন্দ্র শীল, সহ-সভাপতি সজল শীল ও উত্তম মজুমদার, সাধারণ সম্পাদক লিটন পাল, সহ-সাধারণ সম্পাদক বিকাশ শীল ও জয় আচার্য্য, অর্থ সম্পাদক জনি আচার্য্য, সহ-অর্থ সম্পাদক টিটু শীল ও বাবলা মজুমদার, সাংগঠনিক সম্পাদক সমীর শীল, সহ-সাংগঠনিক সম্পাদক নারায়ণ আচার্য্য, সাংস্কৃতিক সম্পাদক রুমেল শীল, সহ-সাংস্কৃতিক সম্পাদক নিশান শীল, প্রচার সম্পাদক তাপস শীলসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

অনুষ্ঠানে আয়োজক কমিটির পক্ষ থেকে মন্দির উন্নয়ন, ধর্মীয় কার্যক্রম সম্প্রসারণ এবং মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনায় সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়। এ উপলক্ষে ভক্ত অর্ঘ্য ও অনুদান পাঠানোর জন্য বিকাশ নম্বর ০১৮১২-৫৭৭৬৮৮ প্রদান করা হয়েছে।অনুষ্ঠান শেষে আয়োজকবৃন্দ সকল ভক্ত, শুভানুধ্যায়ী, দাতা ও সহযোগীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

“শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার তিরোধান দিবস কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি মানবতা, ভক্তি, সত্য ও ন্যায়ের আদর্শকে হৃদয়ে ধারণ করার এক মহতী উপলক্ষ। বাবার জীবনাদর্শ অনুসরণের মাধ্যমে সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা সম্ভব। আমরা সকল ভক্তবৃন্দের সহযোগিতা, উপস্থিতি ও আন্তরিক অংশগ্রহণে এ মহোৎসব সফলভাবে সম্পন্ন করতে পেরে কৃতজ্ঞ। ভবিষ্যতেও ধর্মীয় ও মানবকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করছি।”

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

রাউজান কেউটিয়ায় শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে সার্বজনীন ধর্মসভা ও অষ্টপ্রহরব্যাপী মহোৎসব সম্পন্ন

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ