ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

পায়রা নদীতে যৌথ অভিযানে সাড়ে ৭ লাখ টাকার জাল জব্দ

কেশবপুর প্রেসক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা, ভোট ১৪ নভেম্বর

সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন

বুরুঙ্গা বাজারে বিনামূল্যে চক্ষু ক্যাম্প, সেবা পেলেন ৬০০ রোগী

সুনামগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে শোভাযাত্রা ও সমাবেশ

কক্সবাজারে সাংস্কৃতিক প্রতিমন্ত্রীর সাথে মতবিনিময় সভায় উখিয়ার সাহিত্য সংস্কৃতির সমস্যার কথা তুলে ধরলেন, জাসাস নেতা, রাজীব বড়ুয়া

দক্ষিণ কেরানীগঞ্জে যুবদলের সভায় নিপুণ রায় চৌধুরী, দেশপ্রেমে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

গাইবান্ধায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইমামগনের ঐক্য, সামাজিক সম্প্রীতি ও উন্নয়নে কাজ করার আহ্বান বিভাগীয় কমিশনারের

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:- ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার বলেছেন, সমাজে ইমাম, হাফেজ ও আলেমদের মর্যাদা অত্যন্ত উচ্চ। তারা ধর্মীয় জ্ঞান ও নৈতিক শিক্ষার মাধ্যমে মানুষকে সঠিক পথে পরিচালিত করেন। তাই সমাজে শান্তি, সম্প্রীতি ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তাদেঁর  ভূমিকা অপরিসীম।

আজ ৯ জুন মঙ্গলবার সকালে ময়মনসিংহ ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয় মিলনায়তনে আয়োজিত প্রশিক্ষণ প্রাপ্ত ইমামগণের বিভাগীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিভাগীয় কমিশনার বলেন, ইসলাম কখনো বিশৃঙ্খলা, হানাহানি ও বিভেদকে সমর্থন করে না। মতভেদ থাকতে পারে, তবে তা যেন কোনোভাবেই সংঘাত বা সহিংসতার কারণ না হয়। মসজিদ, মাদ্রাসা কিংবা বিভিন্ন মতাদর্শের আলেমদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান তিনি।

তিনি বর্তমান বিশ্বে ইসলামবিরোধী নানা অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করার বিভিন্ন চেষ্টা চলছে। এ ধরনের অপচেষ্টা মোকাবিলায় মুসলিম সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং কোরআন-সুন্নাহর আলোকে জীবন পরিচালনা করতে হবে।

ইমামদের জীবনযাত্রার কষ্টের কথা উল্লেখ করে কমিশনার বলেন, সীমিত সামর্থ্যের মধ্যেও তারা ধর্মীয় দায়িত্ব পালন করে যাচ্ছেন। তাদের সমস্যা ও প্রয়োজনের বিষয়গুলো জানালে প্রশাসন সাধ্যের মধ্যে সহযোগিতা করবে। মসজিদ ও মাদ্রাসার উন্নয়ন, প্রশিক্ষণ সুবিধা এবং কল্যাণমূলক কার্যক্রমের বিষয়ে ইতিবাচক উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।

সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা ও উন্নয়নমূলক কর্মসূচি সম্পর্কে জনগণকে সচেতন করার আহ্বান জানিয়ে বিভাগীয় কমিশনার বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খননসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এসব কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কি না, সে বিষয়ে ধর্মীয় নেতাদেরও নজর রাখার আহ্বান জানান তিনি। শেষে কমিশনার বলেন, সরকারের কাছে সুযোগ ও সামর্থ্য অনুযায়ী ধর্মীয় প্রতিষ্ঠান ও ইমামদের কল্যাণে কাজ করার আন্তরিকতা রয়েছে। সমাজে শান্তি, সম্প্রীতি ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় প্রশাসন ও ধর্মীয় নেতাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।

ইসলামিক ফাউন্ডেশন ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. হাবেজ আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ অতিরিক্ত ডিআইজি মোঃ আবু বকর সিদ্দীক,  ময়মনসিংহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক সালমা আক্তার প্রমুখ। পরে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

ইমামগনের ঐক্য, সামাজিক সম্প্রীতি ও উন্নয়নে কাজ করার আহ্বান বিভাগীয় কমিশনারের

প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ