ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে শুধু NID-তে পাসপোর্ট?কর্মকর্তাদের বক্তব্যে বিভ্রান্তি, বর্তমান ঠিকানা ও অধিক্ষেত্র নিয়ে প্রশ্ন

গাইবান্ধা সদরে মা ইলিশ সংরক্ষণ উপলক্ষে জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ

মধুখালীতে জমকালো নৌকাবাইচ ও মাদকবিরোধী কনসার্ট

মানিকগঞ্জে সংবাদ কর্মীর উপর সন্ত্রাসী হামলা  বিএমএসএস হরিরামপুর উপজেলা শাখার তীব্র নিন্দা ও প্রতিবাদ।

হত দরিদ্র অসহায় মানুষের পাশে কাজ করে যাচ্ছেন কম্বোডিয়াতে প্রবাসীএরশাদ মিয়া।

কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে

লালপুরে মেয়ে সেজে প্রতারণা, বাপ-বেটা আটক

জলঢাকায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল করিম খানের বিদায় সংবর্ধনা

মনপুরা থেকে মাদ্রাসার উদ্দেশ্যে রওয়ানা হয়ে নিখোঁজ মাদ্রাসাছাত্র জিসান, সন্ধান চেয়ে পরিবারের আহাজারি

মুহাঃ আশরাফুল ইসলাম মনপুরা প্রতিনিধি:- ভোলা জেলার মনপুরা উপজেলা থেকে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে এক মাদ্রাসাছাত্র। নিখোঁজ শিক্ষার্থীর নাম আব্দুর রহিম (জিসান)। সে ভোলা জেলার মনপুরা উপজেলার বাসিন্দা এবং স্থানীয়ভাবে একজন ভদ্র, নম্র ও মেধাবী ছাত্র হিসেবে পরিচিত।

পরিবার সূত্রে জানা যায়, গত ৮ জুন ২০২৬ (সোমবার) বিকেল আনুমানিক ৫টা ৩০ মিনিটে জিসান তজুমদ্দিন লঞ্চঘাট থেকে কুঞ্জেরহাটগামী একটি গাড়িতে ওঠে। সেখান থেকে তার ডাওরী ইসলামিয়া মাদ্রাসায় যাওয়ার কথা ছিল। তবে মাদ্রাসায় পৌঁছানোর পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এমনকি পরিবারের সদস্যদের সঙ্গেও সে কোনো ধরনের যোগাযোগ করেনি।

নিখোঁজের পর থেকেই পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, মাদ্রাসা কর্তৃপক্ষসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজখবর নিয়েও তার কোনো সন্ধান পাননি। সময় যত গড়াচ্ছে, ততই পরিবারে বাড়ছে উৎকণ্ঠা ও উদ্বেগ। ছেলেকে ফিরে পাওয়ার আশায় দিন-রাত অশ্রুসিক্ত সময় পার করছেন তার মা-বাবা।

নিখোঁজ জিসানের পিতা মোঃ মহিউদ্দিন (খোকন) বলেন, “আমার ছেলে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিল। এরপর থেকে তার কোনো খোঁজ নেই। আমরা খুবই দুশ্চিন্তায় আছি। কেউ যদি তার সন্ধান জানেন, দয়া করে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন।”

জিসানের মা মিনারা বেগম ও বড় ভাই মিনহাজুল ইসলাম (মাহিন) সমাজের সর্বস্তরের মানুষের কাছে সহযোগিতা কামনা করেছেন। তারা অনুরোধ জানিয়েছেন, কোনো হৃদয়বান ব্যক্তি যদি জিসানকে কোথাও দেখে থাকেন বা তার সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে দ্রুত নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য।       যোগাযোগ:  ০১৭২৯৬০২৫৬৭ (পিতা)  ০১৭১৯৬৫৪৫২৫ (বড় ভাই) পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, জিসানের সন্ধান দিতে পারলে তথ্যদাতাকে যথাযথভাবে পুরস্কৃত করা হবে।

এদিকে এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদটি ব্যাপকভাবে ছড়িয়ে দিয়ে নিখোঁজ শিক্ষার্থীর দ্রুত সন্ধান পাওয়ার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন। মানবিক বিবেচনায় জিসানের ছবি ও তথ্য বেশি বেশি শেয়ার করার আহ্বান জানানো হয়েছে, যাতে সে দ্রুত তার পরিবারের কাছে ফিরে আসতে পারে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

মনপুরা থেকে মাদ্রাসার উদ্দেশ্যে রওয়ানা হয়ে নিখোঁজ মাদ্রাসাছাত্র জিসান, সন্ধান চেয়ে পরিবারের আহাজারি

প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ