ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

মোল্লাহাটে জমি নিয়ে বিরোধ, অন্তঃসত্ত্বা নারীসহ দুজনকে মারধরের অভিযোগ

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার প্রত্যয় : প্রধানমন্ত্রীর

চট্টগ্রামে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ পালিত-

কুড়িগ্রামে জেলা পরিবার পরিকল্পনার  উপপরিচালকের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

পটিয়ার রাজনীতিতে শিষ্টাচার সহনশীলতা শ্রদ্ধাবোধ ও নিজ দলের প্রধানকে অনুসরণ করা জরুরী

গাইবান্ধায় বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, ককটেল বিস্ফোরণ: মাদক সম্রাট পুটুসহ ২১ জনের বিরুদ্ধে মামলা

পল্টনে ২৮ অক্টোবর ট্রাজেডির দুই দশক পূর্তি: পীরগাছায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কে ৮৭ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ,পরিদর্শনে এমপি নুরুল ইসলাম

জালিমের পক্ষাবলম্বন করা ইসলামের শিক্ষা নয়, সাবেক সংসদ সদস্য, হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী

রফিকুল ইসলাম দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ দোয়ারাবাজার উপজেলা শাখার সম্মেলন স্থানীয় উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) বিকেলে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন এবং রাজনৈতিক দলগুলোকে আত্মসমালোচনার আহ্বান জানান।

উপজেলা সভাপতি মাওলানা আব্দুল কাদিরের সভাপতিত্বে ও মাওলানা মর্তুজ আলীর পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি বলেন, 'জুলুম ও অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া প্রত্যেক মানুষের দায়িত্ব। কোনো জালিমের পক্ষাবলম্বন করা কিংবা অন্যায়ের সঙ্গে আপস করা ইসলামের শিক্ষা নয়।'

তিনি বলেন, 'জুলাই আন্দোলনের পর বিভিন্ন রাজনৈতিক দল একযোগে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট আখ্যা দিয়েছিল। কিন্তু বর্তমানে একই রাজনৈতিক মহল সরকারের সমালোচনা করে তাকে ‘নব্য ফ্যাসিস্ট’ বলছে। তাহলে পুরনো ও নতুন ফ্যাসিবাদের মধ্যে পার্থক্য কী, সেটি জনগণের সামনে স্পষ্ট করা প্রয়োজন।

একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতার বক্তব্যের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, 'একসময় যাদের ফ্যাসিস্ট বলা হয়েছে, পরে আবার তাদের সম্পর্কে ভিন্ন মূল্যায়ন দেওয়া হচ্ছে। রাজনীতিতে এমন দ্বৈত অবস্থান জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করে।'

মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী আরও বলেন, 'দেশের বৃহত্তর স্বার্থে রাজনৈতিক দলগুলোর উচিত পারস্পরিক মতভেদ ও বিভাজন ভুলে জনগণের কল্যাণে কাজ করা। জাতীয় ঐক্য, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।'

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা ড. মইনুল ইসলাম পারভেজ, বাংলাদেশ আনজুমানে তালামিযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা আজির উদ্দীন পাশা, সুনামগঞ্জ জেলা শাখার সহসভাপতি মাহমুদুর রহমন আজাদ, সাধারন সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান তাজুল, 

বুরাইয়া কামিল মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা আব্দুস ছালাম, ছাতক জালালিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ, মাওলানা সৈয়দ মুনতাসির আলী, মাওলানা ইউনুস আহমদ, মাওলানা সাদিকুর রহমান, দোয়ারাবাজার উপজেলা পরিষদ নির্বাচন সম্ভ্যব্য চেয়ারম্যান পদপ্রার্থী 

মাওলানা আব্দুল বাছিত খান, আনজামনে তালামিযে ইসলামিয়ার দোয়ারাবাজার (পশ্চিম) উপজেলা শাখার সভাপতি লায়েক সোহাগ,  (পূর্ব উপজেলা) শাখার সভাপতি শাহান আহমদ, লতিফিয়া ক্বারী সুসাইটি দোয়ারাবাজার উপজেলা শাখার সভাপতি মাওলানা সাইফুল, সাধারণ সম্পাদক মাওলানা মুজিবুর রহমান, ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ড শাখার দোয়ারাবাজার শাখার সভাপতি হাফিজ বুরহান উদ্দীন লায়েক, আনজুমানে আল ইসলাহ দোয়ারাবাজার (পশ্চিম) উপজেলা শাখার হাফিজ শরিয়ত আলী, এছাড়া কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ সম্মেলনে উপস্থিত ছিলেন এবং সাংগঠনিক কার্যক্রম, জাতীয় পরিস্থিতি ও উম্মাহর কল্যাণে করণীয় বিষয়ে বক্তব্য রাখেন।

সম্মেলন শেষে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।আরও উপস্থিত ছিলেন শাখার সাবেক সভাপতি হাফিজ মইনুল ইসলাম, উপজেলা পান্ডারগাঁও ইউনিয়ন সাখার সাধারণ সম্পাদক হাফিজ আব্দুর রউফ, মাওলানা জমির উদ্দীন, মইনূল হক, হাফিজ হাসনাত আহমদ, মাহবুবুর রহমান, প্রখূখ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

জালিমের পক্ষাবলম্বন করা ইসলামের শিক্ষা নয়, সাবেক সংসদ সদস্য, হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী

প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ