ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ট্র্যাক্টরে উঠতে গিয়ে  পা পিছলে পড়ে  কিশোর শ্রমিকের মৃত্যু

কক্সবাজারের উখিয়ার মাছকারিয়া বিলে বন বিভাগের অভিযানে ৩ হাজার মিটার পাখি শিকারের জাল জব্দ, ৫ হাজার কৃত্রিম বক ধ্বংস

ঝিনাইদহের বারবাজার রেল স্টেশনে দুর্বৃত্তদের পেট্রোল বোমা নিক্ষেপ

চট্টগ্রামে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বোদায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের যাত্রা শুরু, উপকারভোগীদের তথ্য সংগ্রহে ছয় সদস্যের দল

পাঁচবিবির কড়িয়া বাজারে টিউবওয়েল চুরির ৩ বছরেও বসেনি নতুন টিউবওয়েল, ভাঙা ঢালাইয়ে চলছে কেরাম খেলা

পঞ্চগড়ে চুরির অভিযোগে গণপিটুনিতে ৬০ বছর বয়সী ব্যক্তির মৃত্যু

সাংবাদিকদের এখন মানুষ প্রয়োজনে ব্যবহার করে: প্রয়োজন ফুরিয়ে গেলে টিস্যুর মতো ফেলে দেয়।

চিতলমারীতে দোকান দখল বিরোধে ডাকাতি মামলা: নিরীহ পরিবারকে হয়রানির অভিযোগ

 আল হাফিজ  (বাগেরহাট) প্রতিনিধি:- বাগেরহাটের চিতলমারীতে দোকানঘর দখলকে কেন্দ্র করে এক অসহায় পরিবারের সদস্যদের বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন ধারায় মামলা দায়েরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, দোকান দখলের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে তাদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা করা হয়েছে।

উপজেলার হিজলা গ্রামের হিজলা বাজার এলাকার বাসিন্দা মৃত মো. নুরুল ইসলাম খানের স্ত্রী সালমা বেগম অভিযোগ করে বলেন, তার স্বামী মারা যাওয়ার পর তিনি দুই যমজ শিশু সন্তান হাসান ও হোসাইন এবং দুই মেয়েকে নিয়ে অসহায় হয়ে পড়েছেন। দীর্ঘদিন ধরে তাদের পরিবারের দখলে থাকা বসতভিটা সংলগ্ন জমিতে থাকা দোকানঘর দখলের চেষ্টা করছেন একই এলাকার কাজী আইনুল হক।

সালমা বেগম জানান, হিজলা মৌজার বিআরএস খতিয়ান নং-৬৫০ এর ২৮২৫ দাগের ২২ শতক জমি তার শ্বশুর আব্দুল হাই খানের নামে রেকর্ডভুক্ত। ওই জমির পাশে সড়ক সংলগ্ন স্থানে তাদের কয়েকটি দোকানঘর রয়েছে। স্বামী মারা যাওয়ার পর থেকে তিনি কষ্ট করে সন্তানদের পড়াশোনা চালিয়ে যাচ্ছেন।

তিনি অভিযোগ করেন, ওই দোকানগুলোর ওপর নজর পড়ে স্থানীয় কাজী আইনুল হকের। পরে দখল রেকর্ড নেই এমন ব্যক্তির মাধ্যমে একটি দলিল দেখিয়ে দোকান দখলের চেষ্টা করা হয়। বিষয়টি নিয়ে একাধিকবার সালিশ বৈঠক হলেও সমাধান হয়নি।

ভুক্তভোগীর দাবি, এরই ধারাবাহিকতায় গত ৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বাগেরহাট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। মামলায় সালমা বেগম, তার যমজ দুই শিশু পুত্র হাসান ও হোসাইন, দুই মেয়ে ফাতেমাতুজ্জোহরা বৃষ্টি ও ঋতু আক্তারসহ আরও তিনজন আত্মীয়কে আসামি করা হয়েছে।

সালমা বেগম বলেন, “আমাদের দোকানেই নাকি ডাকাতি করেছি—এমন মিথ্যা ও মানহানিকর অভিযোগ করা হয়েছে। আমরা চাই সুষ্ঠু তদন্ত হোক এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানির বিচার হোক।”

তার দুই মেয়ে ফাতেমাতুজ্জোহরা বৃষ্টি ও ঋতু আক্তারও একই অভিযোগ করেন। তারা জানান, মামলায় তাদের নাম থাকায় তারা সামাজিকভাবে বিব্রত ও আতঙ্কের মধ্যে রয়েছেন। দুই শিশু সন্তান হাসান ও হোসাইন বলেন, এ ঘটনায় তারা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছে।

এ বিষয়ে মামলার বাদী কাজী আইনুল হকের বক্তব্য জানতে চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। মামলার তদন্ত কর্মকর্তা চিতলমারী থানার এসআই এএসএম শাকিল নিয়াজ বলেন, “ডাকাতির কোনো ঘটনা ঘটেনি। বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।

এ ঘটনায় এলাকায় দোকানঘর দখল বিরোধ ও মামলাকে ঘিরে আলোচনা চলছে। সংশ্লিষ্টরা ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

চিতলমারীতে দোকান দখল বিরোধে ডাকাতি মামলা: নিরীহ পরিবারকে হয়রানির অভিযোগ

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ