ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ২৮ জুন ২০২৬

বুড়িচং প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা

নামিদামি কোম্পানির মোড়কে ভেজাল সার, পীরগাছায় অভিযানে ৭২ বস্তা জব্দ

‎কুড়িগ্রামের দায়িত্বে প্রতিমন্ত্রী মীর শাহে আলম, নতুন প্রত্যাশায় জেলাবাসী

রাজকীয় সংবর্ধনায়   রাঙ্গামাটি পার্বত্য জেলা নবনির্বাচিত    জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দের  বরন

কালিয়াকৈরে দৃস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদান প্রদান

কার্পাসডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত

কালিয়াকৈর পৌর এলাকার আঞ্চলিক রাস্তার বেহাল দশা জনদুর্ভোগ চরমে

বাঁশখালীর পুকুরিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াতে ইসলামীর মাদকবিরোধী সমাবেশ, কঠোর পদক্ষেপের দাবি

মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখা ও এর অঙ্গ-সহযোগী সংগঠন।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে শহরের রেলওয়ে স্টেশন চত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আমীর মাওলানা মোবারক হোসেন।

তিনি বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি, যা পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। শুধু মাদকের দাম বৃদ্ধি করে এর ব্যবহার নিয়ন্ত্রণ করা সম্ভব নয়; বরং কঠোর আইন প্রণয়ন, কার্যকর বাস্তবায়ন এবং নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদকের বিস্তার রোধ করতে হবে। যুবসমাজকে রক্ষায় সরকারকে আরও কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।

সীমান্ত দিয়ে মাদকের প্রবেশের বিষয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সীমান্তপথে মাদক প্রবেশ চিরতরে বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। একটি সুস্থ, নিরাপদ ও নৈতিক সমাজ গঠনে মাদকের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

সমাবেশে বক্তারা বলেন, মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা যথেষ্ট নয়। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানান তারা। বক্তারা সতর্ক করে বলেন, কার্যকর উদ্যোগ গ্রহণ না হলে জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে।

সমাবেশে আরও বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জুনায়েদ হাসান, সাবেক নায়েবে আমির কাজী ইয়াকুব আলী, এনডিএফ জেলা সভাপতি ডা. আবু হানিফ, অফিস সম্পাদক অ্যাডভোকেট মনিরুজ্জামান, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা আবুল বাশার, প্রচার ও মিডিয়া সম্পাদক মো. রুকন উদ্দিন, এইচআরডি সম্পাদক রাজিফুল হাসান বাপ্পী এবং আইন ও যুব সম্পাদক কাজী সিরাজুল ইসলাম।

সমাবেশ শেষে একটি মাদকবিরোধী র‍্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর মুক্তমঞ্চ এলাকায় গিয়ে শেষ হয়। এতে জেলা জামায়াত ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াতে ইসলামীর মাদকবিরোধী সমাবেশ, কঠোর পদক্ষেপের দাবি

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ