ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ২৮ জুন ২০২৬

বুড়িচং প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা

নামিদামি কোম্পানির মোড়কে ভেজাল সার, পীরগাছায় অভিযানে ৭২ বস্তা জব্দ

‎কুড়িগ্রামের দায়িত্বে প্রতিমন্ত্রী মীর শাহে আলম, নতুন প্রত্যাশায় জেলাবাসী

রাজকীয় সংবর্ধনায়   রাঙ্গামাটি পার্বত্য জেলা নবনির্বাচিত    জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দের  বরন

কালিয়াকৈরে দৃস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদান প্রদান

কার্পাসডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত

কালিয়াকৈর পৌর এলাকার আঞ্চলিক রাস্তার বেহাল দশা জনদুর্ভোগ চরমে

বাঁশখালীর পুকুরিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত

বিশ্ব পরিবেশ দিবসে সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ

মো: শাহীন হাওলাদার স্টাফ রিপোর্টার:- বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ফরিদপুরের সালথা উপজেলায় নবজাতক পরিবারের মাঝে গাছের চারা বিতরণ করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। সুজন সালথা উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার (২৬ জুন) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

জানা যায়, সুজন সালথা উপজেলা শাখার অর্থায়নে ১ থেকে ৪৫ দিন বয়সী নবজাতকদের পরিবারকে উপহার হিসেবে চারটি করে গাছের চারা প্রদান করা হয়। প্রতিটি পরিবারকে দুটি বনজ, একটি ফলজ এবং একটি ঔষধি গাছের চারা দেওয়া হয়। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রায় অর্ধশত পরিবারের মাঝে এসব চারা বিতরণের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে প্রথম দিনে ২০টি পরিবারের হাতে গাছের চারা তুলে দেওয়া হয়।

নবজাতক পরিবারের হাতে গাছের চারা তুলে দেন সুজন সালথা উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান। তিনি বলেন, "এটি কোনো দান নয়, বরং নবজাতকের পরিবারের জন্য আমাদের ভালোবাসার একটি উপহার। সালথা উপজেলার প্রতিটি নবজাতকের পরিবারকে আমরা গাছের চারা উপহার দিতে চাই। এ উদ্যোগ বাস্তবায়নে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি। বেশি বেশি গাছ লাগান, পরিবেশ বাঁচান।

এ সময় উপস্থিত ছিলেন সুজন সালথা উপজেলা শাখার সহ-সভাপতি মো. মফিকুল ইসলাম, সৈয়দ আব্দুল বাপ্পী ও মেহেদী হাসান, সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, যুগ্ম সম্পাদক সাহিদ গাজী, প্রচার সম্পাদক শাহীন হাওলাদার, কোষাধ্যক্ষ মো. নুরুল ইসলাম এবং কার্যনির্বাহী সদস্য ফারহান রাসেল, ইকবাল হোসেনসহ সুজনের অন্যান্য নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

বিশ্ব পরিবেশ দিবসে সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ