ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ২৮ জুন ২০২৬

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

নাগরিকদের সেবা নিশ্চিতে ওয়ার্ড সচিবদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে: ডা. শাহাদাত হোসেন।

কু‌ড়িগ্রা‌মে বিএসটিআইয়ের লোগো ব্যবহার, ৩ প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা

কচুয়ার সন্তান এমদাদ হোসেনের মরদেহ গাজীপুরে সড়কের পাশে উদ্ধার,

কেশবপুরে ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

সিমনা বি-বাড়িয়া সড়কে অভিযানে কয়েকটি স্পিড ব্রেকার অপসারণ, আলোচিত দুটি বহাল

দৈনিক ভোরের কাগজের বাঞ্ছারামপুর প্রতিনিধি, প্রেসক্লাব সম্পাদক মো. শামীম শিবলী কে খিলক্ষেত প্রেসক্লাবের সভাপতি র অভিনন্দন শুভেচ্ছা ....

হরিরামপুরে নাশকতা ও বাড়িঘর ভাঙচুরের মামলায় ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার।

শেরপুরে কালেমার পতাকা অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

আশরাফুদ্দীন আল আজাদ বিশেষ প্রতিনিধিঃ ঢাকার হানিফ ফ্লাইওভারে কালেমার পতাকা অপসারণ ও অবমাননার অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়েছেন বগুড়ার শেরপুরের ধর্মপ্রাণ তৌহিদী জনতা। ঘটনার প্রতিবাদে আজ শুক্রবার (২৬ জুন) জুমার নামাজের পর একটি বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় শেরপুর কেন্দ্রীয় শাহী জামে মসজিদের সামনে থেকে কালেমার পতাকা হাতে তৌহিদী জনতার ঢল নামে। মিছিলটি বাসস্ট্যান্ডসংলগ্ন ঢাকা-বগুড়া মহাসড়ক থেকে শুরু হয়ে উপজেলা গেটসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে পুনরায় শাহী জামে মসজিদের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল আউয়াল শেরপুরী, মাওলানা এজাজ মাহমুদ এবং মাওলানা মানছুরুর রহমান।

বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “কালেমার পতাকা আমাদের ঈমানের প্রতীক। এই পতাকার অবমাননা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।” তারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

প্রধানমন্ত্রী ও সরকারের উচ্চ মহলের দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেন, দেশের মানুষের ধর্মীয় অনুভূতি ও কালেমার পতাকার মর্যাদা রক্ষায় সরকারকে কঠোর অবস্থানে যেতে হবে। পাশাপাশি বাংলাদেশসহ বিশ্বব্যাপী কালেমার পতাকার মর্যাদা সমুন্নত রাখতে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।

সমাবেশ শেষে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়। শেরপুর থানা পুলিশের সার্বিক সহযোগিতায় এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অত্যন্ত শান্তিপূর্ণভাবে কর্মসূচিটি শেষ হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

শেরপুরে কালেমার পতাকা অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ