ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ২৮ জুন ২০২৬

দোয়া ও মোনাজাতে 'দুতিয়াপুর প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন'-এর আত্মপ্রকাশ

ক্যাটারিংয়ের আড়ালে রেলের টিকিট কালোবাজারি, অপরাধ ঢাকতে এবার সম্পাদকের বিরুদ্ধে জিডি

তেঁতুলিয়ায় অভিযানে ৫০ হাজার টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ, আগুনে ধ্বংস

একবালপুর ও ওয়াটগঞ্জ থানায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী- সারপ্রাইজ ভিজিটে পুলিশের কাজকর্ম খতিয়ে দেখলেন।

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক হিসাবে দায়িত্ব পেলেন সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব মিজ কাজী জেসিন

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন অধ্যাপক ডা: এস এম রফিকুল ইসলাম বাচ্চু।

নড়াইলে বিদ্যালয়ের প্রবেশমুখের বেহাল সড়ক, মানববন্ধনে সংস্কারের দাবি

সরিষাবাড়ীতে প্যানেল চেয়ারম্যান হিসাবে মোবারক হোসেনের দায়িত্ব গ্রহণ

মাদকের বিরুদ্ধে লড়াই শুধু প্রশাসনের নয়,এটি সামাজিক আন্দোলন-ডিসি অন্নপূর্ণা দেবনাথ

মাদকের বিরুদ্ধে লড়াই শুধু প্রশাসনের নয়,এটি সামাজিক আন্দোলন-ডিসি অন্নপূর্ণা দেবনাথ।

মোঃ মশিউর রহমান বিপুল কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ=২৬ জুন ২৬ ইং। কুড়িগ্রামে মাদক বিরোধী সমাবেশ-কে কেন্দ্র করে,কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন মাদকের বিরুদ্ধে লড়াই শুধু আইনশৃঙ্খলা বাহিনীর নয়, এটি সামাজিক আন্দোলনে রুপ দিতে হবে কুড়িগ্রামে মাদক প্রতিরোধে। 

মাদকমুক্ত সমাজ গড়তে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়েছে কুড়িগ্রামে অনুষ্ঠিত মাদক প্রতিরোধ সমাবেশে।

বক্তারা বলেন, শুধু অভিযান চালিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয়; এ জন্য সচেতনতা সৃষ্টি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলাই সবচেয়ে কার্যকর উপায়।

শুক্রবার (২৬ জুন) সকালে কুড়িগ্রাম পৌর টাউন হলে আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে এ সমাবেশের আয়োজন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুড়িগ্রাম।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শাহ্ নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।

জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, "মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, একটি সমাজ এবং একটি প্রজন্মকে ধ্বংস করে। তাই মাদক প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও তরুণদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। সচেতনতা বাড়াতে সবাইকে এগিয়ে আসতে হবে।"

বিশেষ অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি বলেন, "মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। তবে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে না পারলে এই সংকট পুরোপুরি মোকাবিলা করা সম্ভব নয়। মাদক ব্যবসায়ী কিংবা তাদের আশ্রয়-প্রশ্রয়দাতাদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

সমাবেশে আরও বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব শফিকুল ইসলাম বেবু এবং কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার।

বক্তারা বলেন, মাদকাসক্তি প্রতিরোধে কেবল সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; পরিবার থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা ও সামাজিক দায়বদ্ধতা তৈরি করতে হবে। বিশেষ করে তরুণদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সৃজনশীল কাজে সম্পৃক্ত করার মাধ্যমে মাদকের ঝুঁকি কমিয়ে আনা সম্ভব।

সমাবেশে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী, শিক্ষক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সুধীজন উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানের শেষে মাদকমুক্ত কুড়িগ্রাম গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শনিবার, ০৮ আগস্ট ২০২৬

মাদকের বিরুদ্ধে লড়াই শুধু প্রশাসনের নয়,এটি সামাজিক আন্দোলন-ডিসি অন্নপূর্ণা দেবনাথ

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ