ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : সোমবার, ২৯ জুন ২০২৬

দোয়া ও মোনাজাতে 'দুতিয়াপুর প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন'-এর আত্মপ্রকাশ

ক্যাটারিংয়ের আড়ালে রেলের টিকিট কালোবাজারি, অপরাধ ঢাকতে এবার সম্পাদকের বিরুদ্ধে জিডি

তেঁতুলিয়ায় অভিযানে ৫০ হাজার টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ, আগুনে ধ্বংস

একবালপুর ও ওয়াটগঞ্জ থানায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী- সারপ্রাইজ ভিজিটে পুলিশের কাজকর্ম খতিয়ে দেখলেন।

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক হিসাবে দায়িত্ব পেলেন সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব মিজ কাজী জেসিন

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন অধ্যাপক ডা: এস এম রফিকুল ইসলাম বাচ্চু।

নড়াইলে বিদ্যালয়ের প্রবেশমুখের বেহাল সড়ক, মানববন্ধনে সংস্কারের দাবি

সরিষাবাড়ীতে প্যানেল চেয়ারম্যান হিসাবে মোবারক হোসেনের দায়িত্ব গ্রহণ

২০ বছরের দুর্ভোগের অবসান, জনসাধারণের অর্থায়নে ১৫০ ফুট কাঠের ব্রিজ নির্মাণে উচ্ছ্বসিত কলাতলীবাসী

মুহাঃ আশরাফুল ইসলাম, মনপুরা প্রতিনিধি:- ভোলা জেলার মনপুরা উপজেলার ৫নং কলাতলী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কবির হাওলাদার বাজার সংলগ্ন উত্তর খালের ওপর দীর্ঘ ২০ বছরের দুর্ভোগের অবসান ঘটিয়ে নির্মিত হয়েছে ১৫০ ফুট দীর্ঘ একটি কাঠের ব্রিজ। স্থানীয় বাসিন্দা, বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের অর্থায়নে নির্মিত এ ব্রিজ পেয়ে আনন্দ ও স্বস্তি প্রকাশ করেছেন এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ দুই দশক ধরে খালটি পারাপারের একমাত্র মাধ্যম ছিল একটি ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো। সাঁকোটি বিভিন্ন সময়ে ভেঙে পড়ে তিনজনের মর্মান্তিক মৃত্যু ঘটে এবং আহত হন অন্তত ২০ থেকে ২৫ জন। অনেকেই স্থায়ীভাবে পঙ্গুত্ববরণ করেছেন। ফলে খালটি এলাকাবাসীর কাছে আতঙ্ক ও দুর্ভোগের প্রতীকে পরিণত হয়েছিল।

দীর্ঘদিনের এ ভোগান্তি দূর করতে সমাজসেবক মোহাম্মদ মোসলেউদ্দিনের নেতৃত্বে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের উদ্যোগে প্রায় ২ লাখ ৮০ হাজার টাকা ব্যয়ে ১৫০ ফুট দীর্ঘ ও চার হাত প্রস্থের একটি কাঠের ব্রিজ নির্মাণ করা হয়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, টানা ২০ দিনের শ্রম ও প্রচেষ্টায় ব্রিজটির নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) জুমার নামাজের পর দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে ব্রিজটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন কলাতলীর প্রবীণ আলেমে দ্বীন মাওলানা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং কবির হাওলাদার বাজার জামে মসজিদের ইমাম মাওলানা আব্বাস উদ্দিন চৌধুরী।

এ সময় স্থানীয় ইউপি সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বাজারের ব্যবসায়ী ও শতাধিক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে উপস্থিত সবাই মিষ্টিমুখ করেন এবং নতুন ব্রিজ দিয়ে পারাপার করে নিজেদের আনন্দ প্রকাশ করেন।

ব্রিজ নির্মাণের উদ্যোক্তা মোহাম্মদ মোসলেউদ্দিন বলেন, “এলাকাবাসী ও বাজারের ব্যবসায়ীরা সব সময় আমার পাশে ছিলেন। সবার সহযোগিতা ও কষ্টার্জিত অর্থের মাধ্যমেবই এই ব্রিজ নির্মাণ সম্ভব হয়েছে। আমি সবার কাছে অনুরোধ করছি, এই ব্রিজ দিয়ে ট্রলি বা মোটরসাইকেল চলাচল না করার জন্য। তাহলে এটি দীর্ঘদিন টেকসই থাকবে এবং মানুষ নিরাপদে চলাচল করতে পারবে।”

স্থানীয় সূত্রে জানা যায়, এ ব্রিজ দিয়ে প্রতিদিন প্রায় দেড় শতাধিক মানুষ যাতায়াত করেন। এছাড়া বাজারের উত্তর পাশে প্রায় দুই থেকে আড়াই হাজার মানুষের বসবাস, যাদের জন্য এটি এখন নিরাপদ যোগাযোগের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে।

এলাকাবাসী জানান, এতদিন খাল পারাপারে তাদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। অসুস্থ রোগীকে হাসপাতালে নেওয়া, গর্ভবতী মায়েদের নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া এবং শিশুদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতে নানাভাবে ভোগান্তির শিকার হতে হয়েছে।

তারা আরও বলেন, “নিজেদের অর্থায়নে ব্রিজ নির্মাণ করে যারা আমাদের দীর্ঘদিনের কষ্ট লাঘব করেছেন, আমরা তাদের জন্য আল্লাহর কাছে দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করি।

তবে স্থানীয়দের অভিযোগ, ব্রিজ নির্মাণ হলেও এর সংযোগ সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। তাই তারা দ্রুত সড়ক সংস্কারের পাশাপাশি এখানে একটি স্থায়ী সরকারি ব্রিজ নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শনিবার, ০৮ আগস্ট ২০২৬

২০ বছরের দুর্ভোগের অবসান, জনসাধারণের অর্থায়নে ১৫০ ফুট কাঠের ব্রিজ নির্মাণে উচ্ছ্বসিত কলাতলীবাসী

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ