ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : সোমবার, ২৯ জুন ২০২৬

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে শুধু NID-তে পাসপোর্ট?কর্মকর্তাদের বক্তব্যে বিভ্রান্তি, বর্তমান ঠিকানা ও অধিক্ষেত্র নিয়ে প্রশ্ন

গাইবান্ধা সদরে মা ইলিশ সংরক্ষণ উপলক্ষে জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ

মধুখালীতে জমকালো নৌকাবাইচ ও মাদকবিরোধী কনসার্ট

মানিকগঞ্জে সংবাদ কর্মীর উপর সন্ত্রাসী হামলা  বিএমএসএস হরিরামপুর উপজেলা শাখার তীব্র নিন্দা ও প্রতিবাদ।

হত দরিদ্র অসহায় মানুষের পাশে কাজ করে যাচ্ছেন কম্বোডিয়াতে প্রবাসীএরশাদ মিয়া।

কক্সবাজারে প্রথমবার ৩ মাসব্যাপী পর্যটন কার্নিভাল শুরু ১ নভেম্বর থেকে

লালপুরে মেয়ে সেজে প্রতারণা, বাপ-বেটা আটক

জলঢাকায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল করিম খানের বিদায় সংবর্ধনা

চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ

নাজমুল হাসান চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:- চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪৪৩ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)।

শনিবার (২৭ জুন) ভোর আনুমানিক ৪টা ৪০ মিনিটে ৫৩ বিজিবির মাসুদপুর বিওপির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের চৌধুরী স্মরণী গ্রামে এ অভিযান পরিচালনা করেন। অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৪৪৩ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৭৭ হাজার ২০০ টাকা।

বিজিবি জানায়, জব্দকৃত মাদকদ্রব্যের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

৫৩ বিজিবির তথ্যমতে, সীমান্তে মাদক চোরাচালান প্রতিরোধে চলমান অভিযানের অংশ হিসেবে চলতি জুন মাসে বিভিন্ন অভিযানে মোট ১,১৬১ বোতল এস্কাফ সিরাপ, ১৮৭ বোতল ফেয়ারডিল সিরাপ এবং ৪০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। একই সময়ে একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত মাদকের মোট আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৫১ হাজার ২০০ টাকা।

এ বিষয়ে ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, "সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদকসহ সব ধরনের অবৈধ চোরাচালান রোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্তে মাদকের বিস্তার ঠেকাতে আমাদের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।"

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ