ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : সোমবার, ২৯ জুন ২০২৬

মোল্লাহাটে জমি নিয়ে বিরোধ, অন্তঃসত্ত্বা নারীসহ দুজনকে মারধরের অভিযোগ

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার প্রত্যয় : প্রধানমন্ত্রীর

চট্টগ্রামে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ পালিত-

কুড়িগ্রামে জেলা পরিবার পরিকল্পনার  উপপরিচালকের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

পটিয়ার রাজনীতিতে শিষ্টাচার সহনশীলতা শ্রদ্ধাবোধ ও নিজ দলের প্রধানকে অনুসরণ করা জরুরী

গাইবান্ধায় বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, ককটেল বিস্ফোরণ: মাদক সম্রাট পুটুসহ ২১ জনের বিরুদ্ধে মামলা

পল্টনে ২৮ অক্টোবর ট্রাজেডির দুই দশক পূর্তি: পীরগাছায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কে ৮৭ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ,পরিদর্শনে এমপি নুরুল ইসলাম

শ্রীপুরে এসএসসি ব্যাচ '৯৪-এর পুনর্মিলনী, স্থায়ী তহবিল গঠনের ঘোষণা

গাজীপুর প্রতিনিধি:- গাজীপুরের শ্রীপুরে এসএসসি ব্যাচ '৯৪-এর প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী উপজেলার মাওনা চৌরাস্তার লাহাব রেস্টুরেন্টে ‘ক্লাব ৯৪ শ্রীপুর’-এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পুনর্মিলনীতে শ্রীপুরসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় দুই শতাধিক প্রাক্তন শিক্ষার্থী অংশ নেন। দীর্ঘদিন পর একে অপরের সঙ্গে দেখা হওয়ায় অংশগ্রহণকারীদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ। কেউ স্মৃতিচারণে মেতে ওঠেন, কেউ ছবি তুলে আনন্দঘন মুহূর্তগুলো ধরে রাখেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়া গ্রুপের কর্ণধার ও ঢাকা ট্যাক্সেস বারের কর আইনজীবী এস এম তোফাজ্জল হোসেন। তিনি বলেন, "এসএসসি ব্যাচ '৯৪ সারা দেশে একটি সুপরিচিত প্ল্যাটফর্ম। শ্রীপুরের ব্যাচ '৯৪-কে আমরা স্বতন্ত্র পরিচয়ে আরও সুসংগঠিত ও সামাজিক কর্মকাণ্ডে অগ্রণী হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই।

ক্লাব ৯৪ শ্রীপুরের সভাপতি ও প্রধান অ্যাডমিন হাজী আফতাব উদ্দিন মণ্ডলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জর্জের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেলিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট আবু জাফর সরকার, বিশ্ব বন্ধু ৯৪ পরিবারের উপদেষ্টা গাজী বিল্লাল হোসেন মিন্টু, আজিরন পোলট্রির কর্ণধার মো. তোফাজ্জল হোসাইন, বিশ্ব বন্ধু ৯৪ পরিবারের সভাপতি ওমর ফারুক উজ্জ্বল, উপদেষ্টা বেলাল হোসেন, ক্লাব ৯৪ শ্রীপুরের উপদেষ্টা উসমান গণি খোকা, তাজ উদ্দিন, ডা. শফিকুল ইসলাম, ফারুক হোসেন, সিনিয়র সহ-সভাপতি ফারুক রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, গাজীপুর ব্যাচ '৯৪ বন্ধু মহলের সভাপতি এম এ আজিজ মুন্না, ক্লাব ৯৪ গাজীপুরের সভাপতি তারেক আকন্দ, ড. একাব্বর হোসেনসহ আরও অনেকে।

অনুষ্ঠানের সমাপনী পর্বে অংশগ্রহণকারীরা সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করা এবং সদস্যদের পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে একটি স্থায়ী তহবিল গঠনের সিদ্ধান্ত নেন।

দিনব্যাপী আয়োজনে মৌসুমি ফল উৎসব, কেক কেটে ক্লাবের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে দেশের খ্যাতিমান শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

শ্রীপুরে এসএসসি ব্যাচ '৯৪-এর পুনর্মিলনী, স্থায়ী তহবিল গঠনের ঘোষণা

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ