ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : সোমবার, ২৯ জুন ২০২৬

দোয়া ও মোনাজাতে 'দুতিয়াপুর প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন'-এর আত্মপ্রকাশ

ক্যাটারিংয়ের আড়ালে রেলের টিকিট কালোবাজারি, অপরাধ ঢাকতে এবার সম্পাদকের বিরুদ্ধে জিডি

তেঁতুলিয়ায় অভিযানে ৫০ হাজার টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ, আগুনে ধ্বংস

একবালপুর ও ওয়াটগঞ্জ থানায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী- সারপ্রাইজ ভিজিটে পুলিশের কাজকর্ম খতিয়ে দেখলেন।

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক হিসাবে দায়িত্ব পেলেন সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব মিজ কাজী জেসিন

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন অধ্যাপক ডা: এস এম রফিকুল ইসলাম বাচ্চু।

নড়াইলে বিদ্যালয়ের প্রবেশমুখের বেহাল সড়ক, মানববন্ধনে সংস্কারের দাবি

সরিষাবাড়ীতে প্যানেল চেয়ারম্যান হিসাবে মোবারক হোসেনের দায়িত্ব গ্রহণ

বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক সংলাপ অনুষ্ঠিত

ফতেপুরে লিগ্যাল এইড কমিটির সঙ্গে অ্যাডভোকেসি সভা

মোঃ রাসেল আহমেদ নেত্রকোণা প্রতিনিধি:- নেত্রকোণার মদন উপজেলার ৮নং ফতেপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে রবিবার (২৮ জুন) সকাল ১১টায় বাল্যবিবাহ ও জেন্ডারভিত্তিক সহিংসতা (জিবিভি) প্রতিরোধে ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সঙ্গে এক অ্যাডভোকেসি সভা ও সচেতনতামূলক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) এর এমপাওয়ারহার (EmpowerHer) প্রকল্পের আওতায় এবং নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (CEF) এর সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করে স্বাবলম্বী উন্নয়ন সমিতি (SUS)।

অনুষ্ঠানটি সার্বিকভাবে বাস্তবায়ন ও সমন্বয় করেন মোহাম্মদ মাসুম ইবনে জয়নাল, সহকারী প্রকল্প সমন্বয়কারী, স্বাবলম্বী উন্নয়ন সমিতি (এসইউএস), নেত্রকোণা এবং চয়ন সরকার, উপজেলা ফ্যাসিলিটেটর, স্বাবলম্বী উন্নয়ন সমিতি (এসইউএস), মদন, নেত্রকোণা। তাদের উদ্যোগে ইউনিয়ন পর্যায়ে সরকারি আইনগত সহায়তা কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং সুবিধাবঞ্চিত মানুষের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮নং ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব সামিউল হায়দার সাফি। এছাড়াও ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক প্রতিনিধি, ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সদস্য, সামাজিক সংগঠনের প্রতিনিধিগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন, পারিবারিক সহিংসতা এবং বিচারপ্রাপ্তিতে অসহায় মানুষের অধিকার নিশ্চিত করতে সরকারি লিগ্যাল এইড সেবার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, সরকারের আইনগত সহায়তা কার্যক্রমের মাধ্যমে আর্থিকভাবে অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষ বিনামূল্যে আইনি পরামর্শ ও সহায়তা গ্রহণ করতে পারেন।

এসময় জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার বিভিন্ন কার্যক্রম, আইনগত সহায়তা পাওয়ার যোগ্যতা, আবেদন পদ্ধতি এবং লিগ্যাল এইড হেল্পলাইন ১৬৪৩০ সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়। বক্তারা ইউনিয়ন পর্যায়ে লিগ্যাল এইড কমিটির কার্যক্রম আরও সক্রিয় ও জনমুখী করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় উপস্থিত জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে বিচারপ্রার্থীদের দোরগোড়ায় আইনগত সহায়তা পৌঁছে দিতে সকলকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা ইউনিয়ন পর্যায়ে আইনগত সহায়তা কার্যক্রমকে আরও কার্যকর, সহজলভ্য ও জনবান্ধব করার প্রত্যাশা ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শনিবার, ০৮ আগস্ট ২০২৬

ফতেপুরে লিগ্যাল এইড কমিটির সঙ্গে অ্যাডভোকেসি সভা

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ