ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : সোমবার, ২৯ জুন ২০২৬

মোল্লাহাটে জমি নিয়ে বিরোধ, অন্তঃসত্ত্বা নারীসহ দুজনকে মারধরের অভিযোগ

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার প্রত্যয় : প্রধানমন্ত্রীর

চট্টগ্রামে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ পালিত-

কুড়িগ্রামে জেলা পরিবার পরিকল্পনার  উপপরিচালকের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

পটিয়ার রাজনীতিতে শিষ্টাচার সহনশীলতা শ্রদ্ধাবোধ ও নিজ দলের প্রধানকে অনুসরণ করা জরুরী

গাইবান্ধায় বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, ককটেল বিস্ফোরণ: মাদক সম্রাট পুটুসহ ২১ জনের বিরুদ্ধে মামলা

পল্টনে ২৮ অক্টোবর ট্রাজেডির দুই দশক পূর্তি: পীরগাছায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কে ৮৭ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ,পরিদর্শনে এমপি নুরুল ইসলাম

পীরগাছায় ‘পার্টনার কংগ্রেস-২৬’, আধুনিক কৃষিতে উদ্যোক্তা তৈরিতে গুরুত্ব

রংপুরের পীরগাছায় কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, নিরাপদ খাদ্য উৎপাদন এবং কৃষকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) কংগ্রেস-২৬’ অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী এ কংগ্রেসে কৃষি উৎপাদন বৃদ্ধি, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, কৃষি সেবার সম্প্রসারণ এবং কৃষকদের দক্ষতা উন্নয়ন বিষয়ে আলোচনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিনের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুকিত বিন লিয়াকতের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার অশোক কুমার রায়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উদ্ভিদ সংরক্ষণ বিভাগের উপপরিচালক মাহামুদা খাতুন এবং শস্য বিভাগের উপপরিচালক সাইফুল ইসলাম। বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি, পুষ্টিসমৃদ্ধ ও নিরাপদ খাদ্য উৎপাদন এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তুলতে কৃষকদের দক্ষতা বৃদ্ধি ও উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা সময়ের দাবি। এ লক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে কৃষি বিভাগের পাশাপাশি কৃষকদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।

অনুষ্ঠানের শুরুতে অতিথিরা ফিতা কেটে কংগ্রেসের উদ্বোধন করেন। এতে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কৃষক-কৃষাণী, সাংবাদিক ও সুধীজন অংশ নেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

পীরগাছায় ‘পার্টনার কংগ্রেস-২৬’, আধুনিক কৃষিতে উদ্যোক্তা তৈরিতে গুরুত্ব

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ