ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

কুড়িগ্রাম ধরলা ব্রীজে বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু

বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রাজৈরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত।

জঙ্গল সলিমপুরে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযান

জমি বিক্রিকে কেন্দ্র করে সরিষাবাড়ীতে সংঘর্ষ, আহত -২০

সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক

পীরগাছায় পূর্ববিরোধের জেরে পুকুরে বিষাক্ত ট্যাবলেট, থানায় লিখিত অভিযোগ

ভাঙ্গুড়ায় অনগ্রসর জনগোষ্ঠীর অধিকার ও উন্নয়ন বিষয়ক সমন্বয় সভা

রাউজান পৌরসভায় শ্রীশ্রী জগন্নাথ সেবাশ্রমে জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠিত

মিলন বৈদ্য শুভ, রাউজান (প্রতিনিধি):- চট্টগ্রামের রাউজান পৌরসভার ঢেউয়াপাড়া ৮ নম্বর ওয়ার্ডের জলিলনগর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত শ্রীশ্রী জগন্নাথ সেবাশ্রমের পরিচালনা পরিষদের উদ্যোগে ভক্তিময় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রীশ্রী জগন্নাথ দেবের পবিত্র স্নানযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন) দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানের কর্মসূচির মধ্যে ছিল মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, শ্রীশ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা, সমবেত প্রার্থনা, ঠাকুরের রাজভোগ নিবেদন, ভোগ আরতি ও কীর্তন এবং মহাপ্রসাদ বিতরণ।

অনুষ্ঠানে উপস্থিত অসংখ্য ভক্তবৃন্দ ও পূণ্যার্থীদের অংশগ্রহণে সেবাশ্রম প্রাঙ্গণে এক উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। দূর-দূরান্ত থেকে আগত ভক্তদের উপস্থিতিতে ধর্মীয় এ আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

পরিচালনা পরিষদের পক্ষ থেকে জানানো হয়, আগামী ১৬ জুলাই, বৃহস্পতিবার শ্রীশ্রী জগন্নাথ দেবের পবিত্র রথযাত্রা এবং ২৪ জুলাই, শুক্রবার রথ-পূণঃযাত্রা (উল্টো রথ) অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানসমূহ সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সকল ভক্তবৃন্দ, নারী-পুরুষসহ সনাতন ধর্মাবলম্বীদের উপস্থিতি ও সহযোগিতা কামনা করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেবাশ্রম পরিচালনা পরিষদের সভাপতি দিলীপ কুমার চক্রবর্তী, সহ-সভাপতি কাজল বোস, অশোক পালিত ও ধীলন কুমার মুহুরী, সাধারণ সম্পাদক টিপু কান্তি দে, যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ শীল। 

এছাড়াও উপস্থিত ছিলেন ডাঃ স্বপন চৌধুরী, গৌরাঙ্গ পালিত, দিপুল দে, চন্দ্র শেখর দে, রণজিত শীল, সনজিত মজুমদার, শংকর দে, দিবাকর বোস, রাজীব দে, নিলয় দে, টিটু চক্রবর্তী, সুব্রত মল্লিক, কাঞ্চন দে, অমিত শর্ম্মা, অনি দে, সুদীপ দে, জয়ন্ত দে সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অসংখ্য ভক্ত ও পূণ্যার্থী।

ধর্মীয় আবহ ও ভক্তিমূলক পরিবেশে আয়োজিত এই স্নানযাত্রা অনুষ্ঠান রাউজান পৌর এলাকার সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করেছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

রাউজান পৌরসভায় শ্রীশ্রী জগন্নাথ সেবাশ্রমে জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ