ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ০১ জুলাই ২০২৬

ঘাটাইলের মুরাইদে মেহরাব’স কিচেন অ্যান্ড রেস্টুরেন্ট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শুক্রবার

হরিরামপুরে বলড়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী শাহীন মৃধার উঠান বৈঠক ও লিফলেট বিতরণ।

প্রধান শিক্ষকের কক্ষে নারী অফিস সহায়ককে মারধরের অভিযোগ, ভাঙল দুই দাঁত

তারাকান্দার ঢাকুয়াতে ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

পটিয়া বিএনপির উদ্যোগে শান্তির হাটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল

বস্তা ভর্তি টাকায় পকেট ভর্তি বাজার, সবজির বাজারে আগুন, ক্রেতাদের মাথায় হাত

জলঢাকায় নাশকতার অভিযোগে ছাত্রলীগ ও মৎস্যজীবী লীগের দুই নেতা গ্রেপ্তার

ফুলপুরের বালিয়া ইউনিয়নে জন্মনিবন্ধন সেবায় অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ, ভোগান্তিতে সেবাপ্রার্থীরা

পুকুরে ঝাঁপ দিয়ে মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু, বজ্রপাতে আহত-২

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:- জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় পৃথক দুটি দুর্ঘটনায় এক মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই দিনে বজ্রপাতে আরও দুইজন আহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার পৌরসভার ভুরারবাড়ী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সম্পদ মিয়া (৯) ভুরারবাড়ী গ্রামের মাংস ব্যবসায়ী আবুল হোসেন আকন্দের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদ্রাসা থেকে ছোট বোনকে নিয়ে বাড়ি ফেরার পথে সরকার পাশা ওয়েলফেয়ার ট্রাস্ট-সংলগ্ন একটি পুকুরে গোসল করার উদ্দেশ্যে ঝাঁপ দেয় সম্পদ। একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। ছোট বোনের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে দ্রুত সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে একই দিন দুপুরে পৌরসভার বলারদিয়ার এলাকার তরু মিয়া (৪০) মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে আহত হন। এছাড়া পৌর এলাকার সাতপোয়া দক্ষিণপাড়া গ্রামের ইয়াসমিন আক্তার (১৮) এক ঘর থেকে অন্য ঘরে যাওয়ার সময় বজ্রপাতে আহত হন।

আহত দুইজনকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবাশীষ রাজবংশী বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

পুকুরে ঝাঁপ দিয়ে মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু, বজ্রপাতে আহত-২

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ