ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ১৫ জুলাই ২০২৬

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

নাগরিকদের সেবা নিশ্চিতে ওয়ার্ড সচিবদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে: ডা. শাহাদাত হোসেন।

কু‌ড়িগ্রা‌মে বিএসটিআইয়ের লোগো ব্যবহার, ৩ প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা

কচুয়ার সন্তান এমদাদ হোসেনের মরদেহ গাজীপুরে সড়কের পাশে উদ্ধার,

কেশবপুরে ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

সিমনা বি-বাড়িয়া সড়কে অভিযানে কয়েকটি স্পিড ব্রেকার অপসারণ, আলোচিত দুটি বহাল

দৈনিক ভোরের কাগজের বাঞ্ছারামপুর প্রতিনিধি, প্রেসক্লাব সম্পাদক মো. শামীম শিবলী কে খিলক্ষেত প্রেসক্লাবের সভাপতি র অভিনন্দন শুভেচ্ছা ....

হরিরামপুরে নাশকতা ও বাড়িঘর ভাঙচুরের মামলায় ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার।

দোয়ারাবাজারে ভুল প্রশ্নে এইচএসসি পরীক্ষা: অনিশ্চয়তায় শিক্ষার্থীদের ভবিষ্যৎ

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:-  সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বড়খাল বহুমুখী স্কুল এন্ড কলেজ ভেন্যুতে অনুষ্ঠিত চলমান এইচএসসি/সমমান পরীক্ষায় প্রশ্নপত্র বিতরণে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। নিয়মিত (Regular) পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত প্রশ্নপত্র মজুত থাকা সত্ত্বেও ভুলবশত ই-রেগুলার (Irregular) প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ায় ৭৭ জন শিক্ষার্থীর শিক্ষাজীবন অনিশ্চয়তার মুখে পড়েছে।

জানা যায়, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে গত ১৩ জুলাই অনুষ্ঠিত পরীক্ষা কেন্দ্রে দায়িত্বপ্রাপ্তরা নিয়মিত পরীক্ষার্থীদের হাতে ভুলবশত ই-রেগুলার প্রশ্নপত্র তুলে দেন। বিষয়টি বুঝতে না পেরে শিক্ষার্থীরা সেই প্রশ্নপত্রেই পরীক্ষা সম্পন্ন করে। পরে প্রশ্নপত্রের ধরন সম্পর্কে অবগত হলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উদ্বেগ ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরা দ্রুত কার্যকর সমাধানের দাবি জানিয়েছেন। তাদের আশঙ্কা, প্রশাসনের এই ভুলের দায় যেন কোনোভাবেই নিরীহ শিক্ষার্থীদের ওপর না পড়ে এবং তাদের ফলাফল বা শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত না হয়।

এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্র সচিব ও কালাউড়া দারুসসুন্নাত কাছিমিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কালিম উল্লাহ, অনিচ্ছাকৃত ভুলের জন্য দুঃখ প্রকাশ করেন। 

তিনি বলেন, আমাদের অনিচ্ছাকৃত ভুলে নিয়মিত পরীক্ষার্থীদের মধ্যে ই-রেগুলার প্রশ্নপত্র বিতরণ করা হয়েছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। দায়িত্বরত পরীক্ষা নিয়ন্ত্রক আবু হেনা মোস্তফা বলেন, "আমি উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের সঙ্গে কথা বলেছি। শিক্ষার্থীদের শিক্ষাজীবন যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, সে লক্ষ্যে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

এদিকে, শিক্ষার্থী ও অভিভাবকরা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, প্রশাসনিক ভুলের দায় কোনোভাবেই শিক্ষার্থীদের ওপর বর্তানো যাবে না; দ্রুত এমন একটি সিদ্ধান্ত নিতে হবে যাতে ৭৭ জন শিক্ষার্থীর ভবিষ্যৎ সুরক্ষিত থাকে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

দোয়ারাবাজারে ভুল প্রশ্নে এইচএসসি পরীক্ষা: অনিশ্চয়তায় শিক্ষার্থীদের ভবিষ্যৎ

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ