ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোঃ মিজানুর রহমান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা

অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে কোস্ট গার্ডের জিরো টলারেন্স, পটুয়াখালীতে ৬ জন গ্রেপ্তার

ওসমানীনগর প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা, সভাপতি শরীফ চৌধুরী সম্পাদক রনিক পাল

ময়মনসিংহ রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক আনসার উদ্দিনের পিতার ইন্তেকাল, পারিবারিক কবরস্থানে দাফন

এটা সংসদেও উঠাবো,পরিদর্শন কক্ষ নিয়ে সৈয়দপুরে দুই এমপির তর্ক

বুড়িচং থানায় মাদক কারবারিদের তথ্য দিতে গোপন বক্স স্থাপন, তথ্য চাইল পুলিশ

সুনামগঞ্জ, শান্তিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ , গ্রেফতার ৩

শান্তিগঞ্জ  (সুনামগঞ্জ) প্রতিনিধি:শফিকুল ইসলাম:- সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার আস্তমা গ্রামে পূর্ববিরোধ ও শিশুদের কথা কাটাকাটিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রুস্তম আলী (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি উপজেলার জয়কলস ইউনিয়নের আস্তমা গ্রামের মৃত আলকাছ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার জয়কলস ইউনিয়নের আস্তমা গ্রামের নজিব আলীর পক্ষ ও আরিছ আলীর পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ ও মনোমালিন্য চলে আসছিল। এরই ধারাবাহিকতায় সংঘর্ষের আগের দিন দুই পক্ষের দুই শিশুর মধ্যে কথা কাটাকাটি হয়। সেই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় আস্তমা পয়েন্টে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

পরে একই দিন রাত সাড়ে ৯টার দিকে আস্তমা গ্রামের নজিব আলীর বাড়ির পাশের একটি মোবাইল টাওয়ারের সামনে আবারও দুই পক্ষের মধ্যে মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের অন্তত আটজন আহত হন। গুরুতর আহত অবস্থায় আরিছ আলীর পক্ষের রুস্তম আলীকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর শান্তিগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আস্তমা গ্রামের মৃত মনফর আলীর ছেলে নজিব আলী, একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে রাসেল আহমদ এবং ছাতক উপজেলার খুরমা ইউনিয়নের কঠালপুর নোয়াগাঁও গ্রামের মৃত আশ্রব আলীর ছেলে জুয়েল মিয়াকে গ্রেফতার করে। পরে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলি উল্লাহ সংঘর্ষে একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় তাৎক্ষণিকভাবে তিনজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে এবং ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ২৬ আগস্ট ২০২৬

সুনামগঞ্জ, শান্তিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ , গ্রেফতার ৩

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ