ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোঃ মিজানুর রহমান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা

অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে কোস্ট গার্ডের জিরো টলারেন্স, পটুয়াখালীতে ৬ জন গ্রেপ্তার

ওসমানীনগর প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা, সভাপতি শরীফ চৌধুরী সম্পাদক রনিক পাল

ময়মনসিংহ রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক আনসার উদ্দিনের পিতার ইন্তেকাল, পারিবারিক কবরস্থানে দাফন

এটা সংসদেও উঠাবো,পরিদর্শন কক্ষ নিয়ে সৈয়দপুরে দুই এমপির তর্ক

বুড়িচং থানায় মাদক কারবারিদের তথ্য দিতে গোপন বক্স স্থাপন, তথ্য চাইল পুলিশ

কেশবপুরে জুলাই শহিদদের স্মরণে উপজেলা প্রশাসনের আয়োজনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

ইমরান হোসেন, যশোর জেলা প্রতিনিধি:- যশোরের কেশবপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই শহিদদের আত্মত্যাগ জাতির প্রেরণার উৎস।

 তাঁদের রক্তের ঋণ কখনো শোধ হওয়ার নয়; দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাঁদের অবদান চিরস্মরণীয়।

‘জুলাই শহিদ দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ অংশ নেন। আলোচনা সভায় শহিদদের আত্মত্যাগ, তাঁদের পরিবারের ত্যাগ এবং নতুন প্রজন্মের কাছে জুলাই আন্দোলনের চেতনা পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রেকসোনা খাতুন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “জুলাই শহিদরা শুধু একটি আন্দোলনের অংশ ছিলেন না, তাঁরা ছিলেন ন্যায় ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের অগ্রসৈনিক। তাঁদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। রাষ্ট্র ও সমাজের প্রতিটি স্তরে তাঁদের অবদান যথাযথভাবে তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব।

তিনি আরও বলেন, বর্তমান প্রজন্মকে ইতিহাস জানতে হবে এবং জুলাই আন্দোলনের প্রকৃত চেতনা ধারণ করতে হবে। তবেই দেশপ্রেম, মানবিকতা ও দায়িত্ববোধ আরও সুদৃঢ় হবে। পাশাপাশি শহিদদের স্মৃতি সংরক্ষণ এবং তাঁদের পরিবারের পাশে দাঁড়ানো রাষ্ট্র ও সমাজের সম্মিলিত দায়িত্ব বলেও তিনি উল্লেখ করেন।

আলোচনা সভায় বক্তব্য দেন কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, জুলাই আন্দোলনের শহিদরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, মতপ্রকাশের স্বাধীনতা এবং জনগণের অধিকার আদায়ের সংগ্রামে অসামান্য অবদান রেখেছেন। তাঁদের আত্মত্যাগকে ধারণ করে একটি জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে।

তিনি আরও বলেন, “শহিদদের রক্ত বৃথা যেতে পারে না। তাঁদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে হলে গণতান্ত্রিক সংস্কৃতি, সহনশীলতা এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে।”

এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, পৌর জামায়াতের আমির জাকির হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, এনসিপির প্রধান সমন্বয়কারী জুলাই যোদ্ধা সম্রাট হোসেন, মিরাজ হোসেন বিশ্বাস, তাহমিদ আহসান মিশাদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ২৬ আগস্ট ২০২৬

কেশবপুরে জুলাই শহিদদের স্মরণে উপজেলা প্রশাসনের আয়োজনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ