পাবনার বেড়ায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
আবুজর গিফারী, পাবনা প্রতিনিধি:- পাবনার বেড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।
সভার শুরুতেই জুলাই আন্দোলনের বীর শহীদ বেড়ার সন্তান খোকন-এর স্মৃতি স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তার রুহের মাগফিরাত কামনা করা হয়।
বেড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুনাল্ট চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জুলাই আন্দোলনের বীর যোদ্ধারা উপস্থিত ছিলেন। এছাড়া অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন স্থানীয় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি), আমিনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি), স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ।
আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের অনন্য আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তারা বলেন, শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই নতুন বাংলাদেশে তাদের আদর্শকে ধারণ করতে হবে। দেশের উন্নয়নে এবং একটি বৈষম্যহীন সমাজ গঠনে সবাইকে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন