সফিপুরে প্রেমিকাকে বাসায় ডেকে নেওয়ার পর তরুণীর মৃত্যু, ধর্ষণের অভিযোগ শান্ত নামে যুবক গ্রেফতার ৬ মিনিট আগে

কুড়িগ্রামে এক মাদরাসা সুপারের বিরুদ্ধে কাঁঠাল গাছ কর্তনের অভিযোগ ; বিচারের দাবিতে জেলা প্রশাসক, বন বিভাগসহ ১২ দপ্তরে চিঠি ১০ মিনিট আগে

সিলেট নগরীতে ‘লিগ্যাল এজ সলিউশন’র বিরুদ্ধে ইউকে ভিসার নামে ২৭ লাখ ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ টাকা ফেরত না দিয়ে অপহরণ ও প্রাণনেশের হুমকির অভিযোগ ১৩ মিনিট আগে

শিল্পে বিনিয়োগ, কর্মসংস্থান-নীরবে মানুষের পাশেও ডেবোনেয়ার গ্রুপ। ১৭ মিনিট আগে

জনসেবার অঙ্গীকার নিয়ে কাঞ্চনপুর চেয়ারম্যান পদে লড়তে চান- মোঃ খোরশেদ আলম খান। ২৪ মিনিট আগে
ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সফিপুরে প্রেমিকাকে বাসায় ডেকে নেওয়ার পর তরুণীর মৃত্যু, ধর্ষণের অভিযোগ শান্ত নামে যুবক গ্রেফতার

কুড়িগ্রামে এক মাদরাসা সুপারের বিরুদ্ধে কাঁঠাল গাছ কর্তনের অভিযোগ ; বিচারের দাবিতে জেলা প্রশাসক, বন বিভাগসহ ১২ দপ্তরে চিঠি

সিলেট নগরীতে ‘লিগ্যাল এজ সলিউশন’র বিরুদ্ধে ইউকে ভিসার নামে ২৭ লাখ ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ    টাকা ফেরত না দিয়ে অপহরণ ও প্রাণনেশের হুমকির অভিযোগ

শিল্পে বিনিয়োগ, কর্মসংস্থান-নীরবে মানুষের পাশেও ডেবোনেয়ার গ্রুপ।

জনসেবার অঙ্গীকার নিয়ে কাঞ্চনপুর    চেয়ারম্যান পদে লড়তে চান- মোঃ খোরশেদ আলম খান।

পীরগঞ্জ বৈরচুনা খেকিডাঙ্গায় ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত।।

প্রধান শিক্ষকের মৃত্যুকে ঘিরে পঞ্চগড়ে উত্তেজনা, বিদ্যালয়ে শিক্ষক অবরুদ্ধ

পটিয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের তথ্য-উপাত্ত সংগ্রহ আনুষ্ঠানিকভাবে শুরু

মহারাজা দিঘীতে যুবকের মরদেহ উদ্ধার: রহস্য উদ্ঘাটনের দাবি, আপন বোন গ্রেফতার

পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ:- পঞ্চগড়, ১৬ জুলাই ২০২৬: পঞ্চগড় সদর উপজেলার ভিতরগড় এলাকার মহারাজা দিঘীতে ভেসে ওঠা এক যুবকের মরদেহ উদ্ধারের ঘটনার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ ঘটনায় নিহতের আপন বড় বোন মোছা. সমলা আক্তার (২৪)কে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আদালতে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ জুলাই দুপুরে সদর উপজেলার অমরখানা ইউনিয়নের ভিতরগড় গ্রামের মহারাজা দিঘীতে স্থানীয়রা এক যুবকের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে সদর থানা পুলিশ, ডিবি, সিআইডির ফরেনসিক টিম ও পিবিআই ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে।

তদন্তে নিহতের পরিচয় শনাক্ত করা হয়। তিনি সদর উপজেলার মালাদাম এলাকার বাসিন্দা মো. মানিক হোসেন (১৯), রইস উদ্দীনের ছেলে। ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

ডিবি পুলিশের তদন্তে নিহতের কোমরে পলিথিনে মোড়ানো একটি চিরকুট উদ্ধার হয়। সেই চিরকুটের লেখার সূত্র ধরে সমলা আক্তারের কক্ষ তল্লাশি করে একই ধরনের লেখা সম্বলিত একটি ক্যালেন্ডার জব্দ করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি পুলিশের।

পুলিশের ভাষ্য অনুযায়ী, সমলা আক্তার জানিয়েছেন, কয়েক মাস আগে তার ছোট ভাই মানিক তাকে জোরপূর্বক ধর্ষণ করে এবং গোপনে ভিডিও ধারণ করে। পরে সেই ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে দীর্ঘদিন তাকে শারীরিক সম্পর্কে বাধ্য করা হয়। বিষয়টি নিয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং পরে স্বামীকে জানান।

পুলিশের দাবি, গত ১৩ জুলাই সমলা আক্তার কৌশলে মানিককে মহারাজা দিঘী এলাকায় নিয়ে যান। সেখানে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ানোর পর রাতে দিঘীর পশ্চিম পাড়ে নিয়ে যান। এরপর তার মোবাইল ফোন পানিতে ফেলে দেন এবং আগে থেকে লেখা একটি চিরকুট কোমরে গুঁজে রেখে স্থান ত্যাগ করেন। পরবর্তীতে অন্য একজন ব্যক্তি মানিককে হত্যা করে মরদেহ দিঘীর পানিতে ফেলে দেয় বলে সমলা আক্তার জবানবন্দিতে উল্লেখ করেছেন বলে জানিয়েছে পুলিশ।

এদিকে তদন্তে নিহতের ব্যবহৃত একটি দ্বিতীয় বাটন ফোনও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত এখনও চলমান রয়েছে। হত্যাকাণ্ডে জড়িত অন্য ব্যক্তি বা ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

মহারাজা দিঘীতে যুবকের মরদেহ উদ্ধার: রহস্য উদ্ঘাটনের দাবি, আপন বোন গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ