ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি,শিশু অধিকার দিবসের উদ্বোধনী অনুষ্ঠান সুনামগঞ্জে শিশু কিশোররা উপভোগ করেন

ধুনটে বিয়ের দাবিতে তরুণীর অনশন, যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

তীব্র ধিক্কার ও ন্যাক্কারজনক অপকর্মের প্রতিবাদ

নিখোঁজ ওমর আলী ঘটকে পাওয়া গেল পুকুরে  মরদেহ

ডেঙ্গু মহামারী নিয়ন্ত্রেণে সরকারের ভূমিকা  মোটেও সন্তোষজনক নয়----মুহাম্মদ হাফিজুর রহমান

হরিরামপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ।

কাহারোলে পাহাড়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যা অপপ্রচারের অভিযোগ: নেপথ্যের সত্যতা কী?

*ইসলামী ব্যাংক এজেন্ট আউটলেটে নতুন পরিচালক-আলহাজ্ব মনিরুজ্জামান সরকার*

বিয়ের একদিন পর নববধূকে রেখে যুবকের ঝুলন্ত মরদেহ, দেখতে এসে মামারও মৃত্যু

 হাবিবুর রহমান উপজেলা প্রতিনিধি ডিমলা (নীলফামারী) নীলফামারীর ডিমলায় বিয়ের মাত্র একদিন পরই আব্দুল মালেক (২৫) নামে এক নবদম্পতির যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

এদিকে ভাগনের মৃত্যুর খবর শুনে লাশ দেখতে এসে অসুস্থ হয়ে মারা গেছেন তার মামা আহিদুল ইসলাম (৪০)। একই পরিবারের এই জোড়া মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

বুধবার (রাত) উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের মুনাকাশা কাকড়া চৌপতি জামে মসজিদে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল মালেক ওই এলাকার মুনাকাশা গ্রামের নুরুল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার পারিবারিকভাবে আব্দুল মালেকের বিয়ে সম্পন্ন হয়। কিন্তু বিয়ের মাত্র একদিনের মাথায় বুধবার গভীর রাতে স্থানীয় মুসল্লিরা মসজিদের ভেতরে ছাদের কাঠামোর সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখেন। পরে তারা পুলিশে খবর দিলে ডিমলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এদিকে ভাগনের মৃত্যুর খবর শুনে হতবাক হয়ে পড়েন তার মামা আহিদুল ইসলাম। পরে মরদেহ দেখতে এসে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। স্বজনরা তাকে দ্রুত জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।

ঝুনাগাছ চাপানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরামুল হক চৌধুরী বলেন, “বিয়ের মাত্র একদিন পর মালেকের এমন মৃত্যু অত্যন্ত মর্মান্তিক। একই সঙ্গে ভাগনের মৃত্যুর শোক সইতে না পেরে মামার মৃত্যুর ঘটনাও খুবই বেদনাদায়ক। এই জোড়া মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।”

ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিয়ের আনন্দের রেশ কাটতে না কাটতেই একই পরিবারের দুই সদস্যের মৃত্যুর ঘটনায় স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

বিয়ের একদিন পর নববধূকে রেখে যুবকের ঝুলন্ত মরদেহ, দেখতে এসে মামারও মৃত্যু

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ