ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোঃ মিজানুর রহমান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা

অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে কোস্ট গার্ডের জিরো টলারেন্স, পটুয়াখালীতে ৬ জন গ্রেপ্তার

ওসমানীনগর প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা, সভাপতি শরীফ চৌধুরী সম্পাদক রনিক পাল

ময়মনসিংহ রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক আনসার উদ্দিনের পিতার ইন্তেকাল, পারিবারিক কবরস্থানে দাফন

এটা সংসদেও উঠাবো,পরিদর্শন কক্ষ নিয়ে সৈয়দপুরে দুই এমপির তর্ক

বুড়িচং থানায় মাদক কারবারিদের তথ্য দিতে গোপন বক্স স্থাপন, তথ্য চাইল পুলিশ

বাবুনগরের বৈঠকে ইসলামী দলগুলোর ঐক্যের নতুন সম্ভাবনা: ন্যাশনাল ওলামা এলায়েন্স

চট্টগ্রামের জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সাতটি ইসলামী দলের দায়িত্বশীলদের বৈঠক এবং ঐক্যবদ্ধভাবে পথচলার লক্ষ্যে ভবিষ্যৎ রূপরেখা প্রণয়নের ঘোষণাকে স্বাগত জানিয়েছে ন্যাশনাল ওলামা এলায়েন্স।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি মাওলানা আশরাফ উদ্দিন মাহদি বলেন, নির্বাচনকেন্দ্রিক রাজনৈতিক সমীকরণ ও দলীয় অবস্থান ভিন্ন হতে পারে। তবে বৃহত্তর ইসলামী স্বার্থে আমীরে হেফাজতের আহ্বানে বিভিন্ন ইসলামী দলের মধ্যে সংলাপ ও ঐক্যের উদ্যোগ সময়োপযোগী এবং প্রশংসনীয়।

তিনি বলেন, সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান যে ঐক্যবদ্ধভাবে পথচলার সিদ্ধান্ত এবং ভবিষ্যৎ রূপরেখা প্রণয়নের ঘোষণা দিয়েছেন, তা দেশের ইসলামী অঙ্গনে ইতিবাচক বার্তা বহন করে। আলেম-ওলামারা কোনো রাজনৈতিক চাপ বা প্রভাবের ঊর্ধ্বে থেকে ইসলাম, দেশ ও জাতির বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিয়ে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করবেন বলেও তিনি আশা প্রকাশ করেন।

ন্যাশনাল ওলামা এলায়েন্সের সদস্য সচিব মাওলানা সানাউল্লাহ খান বলেন, বাবুনগরের বৈঠকে দেশের শীর্ষ আলেম-ওলামা ও জাতীয় নেতৃবৃন্দ ভবিষ্যৎ করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। ঐক্যবদ্ধভাবে পথচলার সিদ্ধান্ত ইসলামী শক্তির পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সমন্বয়কে আরও সুদৃঢ় করবে। একই সঙ্গে হেফাজতের মহাসচিবের ঘোষণার মাধ্যমে ধর্মপ্রাণ মানুষের মধ্যে নতুন আশাবাদের সৃষ্টি হয়েছে।

তিনি আরও বলেন, পরবর্তী বৈঠকগুলোতে একটি কার্যকর, বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য রূপরেখা প্রণয়ন হবে বলে তারা আশা করছেন, যা ইসলাম, দেশ ও জাতির বৃহত্তর কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখবে।

বিবৃতিতে ন্যাশনাল ওলামা এলায়েন্স আরও উল্লেখ করে, জাতীয় গুরুত্বপূর্ণ প্রশ্নে ইসলামী দলগুলোর মধ্যে নিয়মিত সংলাপ, পারস্পরিক সহযোগিতা ও সমন্বিত উদ্যোগ সময়ের দাবি। আমীরে হেফাজতের নেতৃত্বে এ ধরনের উদ্যোগের ধারাবাহিকতা বজায় থাকলে গণঅভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে ইসলামী নেতৃত্ব আরও কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা রাখতে সক্ষম হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ২৬ আগস্ট ২০২৬

বাবুনগরের বৈঠকে ইসলামী দলগুলোর ঐক্যের নতুন সম্ভাবনা: ন্যাশনাল ওলামা এলায়েন্স

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ