ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

লালমাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কটিয়াদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

বরাদ্দ আছে, তবু সারের জন্য কৃষকের হাহাকার: ভূরুঙ্গামারীতে ক্ষোভের নেপথ্যে বণ্টনব্যবস্থা

সখের প্রবাস জীবন বিরহ কবি: মোঃ খাইরুল ইসলাম

ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

আর, এম, পির বিশেষ  চেকপোস্ট

আর, এম, পির বিশেষ চেকপোস্ট

সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোঃ মিজানুর রহমান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা

পঞ্চগড়ে বিভিন্ন স্থানে রথযাত্রা মহোৎসবে প্রধান অতিথি হিসেবে অংশ নিলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ:- পঞ্চগড়, ১৬ জুলাই ২০২৬: পঞ্চগড় জেলার বিভিন্ন স্থানে আয়োজিত সনাতন ধর্মাবলম্বীদের পবিত্র শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসবে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেন আজাদ।

বৃহস্পতিবার দুপুর ২টা ৩০ মিনিটে দেবীগঞ্জ পৌরসভার শ্রী শ্রী সন্ত গৌড়ীয় মঠে, বিকেল ৩টা ২০ মিনিটে পঞ্চগড় জেলা শহরের জালাসী চানপাড়া মন্দিরে এবং বিকেল ৪টায় বোদা উপজেলার বেংহাড়ী ইউনিয়নের বড়াপাড়া শ্রী শ্রী রাধাগোবিন্দ জিউ মন্দিরে আয়োজিত রথযাত্রা মহোৎসবে তিনি অংশ নেন। এছাড়াও বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের সিপাইপাড়া সন্ন্যাসীতলা শ্রী শ্রী হরি মন্দিরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় প্রতিমন্ত্রী উপস্থিত ভক্তবৃন্দকে রথযাত্রার শুভেচ্ছা জানিয়ে বলেন, "রথযাত্রা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এই উৎসব পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও মানবকল্যাণের চেতনা জাগ্রত করে।

তিনি আরও বলেন, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সকল ধর্মের মানুষের পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহাবস্থান ও সম্প্রীতি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

পঞ্চগড়ে বিভিন্ন স্থানে রথযাত্রা মহোৎসবে প্রধান অতিথি হিসেবে অংশ নিলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ