ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

লালমাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কটিয়াদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

বরাদ্দ আছে, তবু সারের জন্য কৃষকের হাহাকার: ভূরুঙ্গামারীতে ক্ষোভের নেপথ্যে বণ্টনব্যবস্থা

সখের প্রবাস জীবন বিরহ কবি: মোঃ খাইরুল ইসলাম

ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

আর, এম, পির বিশেষ  চেকপোস্ট

আর, এম, পির বিশেষ চেকপোস্ট

সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোঃ মিজানুর রহমান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা

মোহনপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

​মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি​​​:- রাজশাহী জেলার মোহনপুর থানা এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে ৩১ কেজি গাঁজাসহ মো. মুকুল ওরফে কালু (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)।

​বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) রাত ৩টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এই সফল অভিযান পরিচালনা করে র‍্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানীর একটি চৌকস অপারেশন দল।

​​র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের দলটি মোহনপুর থানাধীন কেশরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাজশাহী নওগাঁ মহাসড়কে ওত পেতে থাকে। গভীর রাতে সন্দেহভাজন তল্লাশির একপর্যায়ে ৩১ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয় মুকুলকে। তবে এসময় কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয় মো. রাজু মিয়া (২০) নামের এক ট্রাক চালক, যে এই মাদক চালানের অন্যতম সহযোগী।

​​গ্রেফতারকৃত আসামি মো. মুকুল ওরফে কালু (৪০), পিতা- মৃত কিতাব আলী, মাতা- মোসাঃ কফিজান বেগম। সে রাজশাহী জেলার মোহনপুর থানার বাকশৈল গ্রামের বাসিন্দা।​পলাতক আসামি: মো. রাজু মিয়া (২০), পেশায় একজন ট্রাক চালক। ​দীর্ঘদিন ধরে মাদক চক্রে জড়িত ।

​র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মুকুল স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে বিভিন্ন উপায়ে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে মোহনপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায় কেনাবেচা ও সরবরাহ করে আসছিল।

​আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে র‍্যাবের এই ধরণের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

​গ্রেফতারকৃত মুকুল ও পলাতক রাজুর বিরুদ্ধে রাজশাহী জেলার মোহনপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে নিশ্চিত করেছে র‍্যাব।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

মোহনপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ