ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

চবিতে প্রতিমন্ত্রী মীর হেলাল জাতীয় স্বার্থ ও গণতন্ত্র রক্ষায় ঐক্যের ডাক

আজ আমার আদ্রিয়ান খান (আদনান) এর প্রথম  শুভ জন্মদিন।

মদনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার

হাওড়ার লিলুয়ায় মনসা কলোনিতে অবৈধ মদ ও বিয়ার উদ্ধার আটক টারজেন।

পীরগাছায় চলাচলের পথ বন্ধ: অবরুদ্ধ পরিবারের পাশে প্রশাসনের হস্তক্ষেপের দাবি

যশোরের কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’

বিশ্বনাথ মডেল প্রেসক্লাবে সাবেক কোষাধ্যক্ষ আহমেদ পারভেজকে সংবর্ধনা।

সিলেট স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্মের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

কঞ্চিপাড়া ইউনিয়নে বিএডিসির সার ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, কৃষকদের ক্ষোভ

মোঃ রেজাদুল  ইসলাম রেজা স্টাফ রিপোর্টার:- গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের একাডেমি বাজারের দায়িত্বপ্রাপ্ত বিএডিসির সার ডিলার মেসার্স শামীম এন্টারপ্রাইজ-এর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সরকারি সার নির্ধারিত বিক্রয়কেন্দ্রে না এনে অন্যত্র বিক্রি ও বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কৃষকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) কঞ্চিপাড়া ইউনিয়নের কয়েকজন কৃষক ও স্থানীয় বাসিন্দা চলমান সার বিতরণ কার্যক্রম সম্পর্কে জানতে ডিলার শামীম আহমেদের সঙ্গে যোগাযোগ করেন। অভিযোগ রয়েছে, তিনি সারের মজুত, বিতরণ ও বিক্রয়সংক্রান্ত বিষয়ে সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি।

উপস্থিত কৃষক ও স্থানীয়রা বিষয়টি তাৎক্ষণিকভাবে ফুলছড়ি উপজেলা কৃষি কর্মকর্তাকে অবহিত করেন। অভিযোগকারীদের দাবি, বিষয়টি জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

কৃষকদের অভিযোগ, সরকারি কৃষি উপকরণ বিতরণে স্বচ্ছতার অভাবে প্রকৃত কৃষকরা নির্ধারিত সময়ে সার পেতে ভোগান্তির শিকার হচ্ছেন। তারা ডিলারের বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্ত, প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সরকারি সার সুষ্ঠু ও স্বচ্ছভাবে বিতরণ নিশ্চিত করার দাবি জানান।

এ বিষয়ে অভিযুক্ত বিএডিসির সার ডিলার শামীম আহমেদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে ফুলছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা জানান, "আগামী রোববার ঘটনাস্থলে সরেজমিনে তদন্ত করে অভিযোগের সত্যতা যাচাই করা হবে। তদন্তে অনিয়মের প্রমাণ মিললে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এলাকাবাসী ও কৃষকরা অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

কঞ্চিপাড়া ইউনিয়নে বিএডিসির সার ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, কৃষকদের ক্ষোভ

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ