ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শনিবার, ১৮ জুলাই ২০২৬

কালিয়াকৈরে দৃস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদান প্রদান

কার্পাসডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত

কালিয়াকৈর পৌর এলাকার আঞ্চলিক রাস্তার বেহাল দশা জনদুর্ভোগ চরমে

বাঁশখালীর পুকুরিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত

প্রতিমন্ত্রী পুতুলের মানবিক উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ টাকা, চায়না মেডিকেলে ভর্তি হলো মেধাবী ফাতেমা

শিবগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

বাদিয়াখালীতে এনজিওর আড়ালে শতকোটি টাকার প্রতারণা, হেলিকপ্টার শো-ডাউন আর ভুয়া চেকের ফাঁদ

নড়াইলে নদীভাঙনে হুমকিতে স্বাস্থ্য কমপ্লেক্স, মহাশ্মশান ও বসতবাড়ি

বেড়ায় চিহ্নিত গাঁজা ডিলার মিকাইল গ্রেপ্তার: ৯ মাসের কারাদণ্ড ও লক্ষাধিক টাকা জরিমানা

​আবুজর গিফারী, পাবনা প্রতিনিধি:- পাবনার বেড়া উপজেলায় মাদক নির্মূলে উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ অভিযানে চিহ্নিত গাঁজা ডিলার মোঃ মোকাইল (মিকাইল)-কে গ্রেপ্তার করা হয়েছে। আজ ১৭ জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ (শুক্রবার) উপজেলার চাকলা পূর্বপাড়া এলাকায় এক সফল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ লক্ষ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

​ভ্রামক আদালত সুত্রে জানা যায়, ​দীর্ঘদিন ধরে প্রশাসনের কড়া নজরদারিতে ছিলেন চাকলা পূর্বপাড়া এলাকার জয়নাল প্রামাণিক ও আছিয়া খাতুনের ছেলে মাদক ব্যবসায়ী মোঃ মিকাইল। আজ গোপন সংবাদের ভিত্তিতে বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান-এর নেতৃত্বে ওই এলাকায় অভিযান চালানো হয়।

​অভিযান চলাকালে চিহ্নিত এই ডিলারকে হাতেনাতে গাঁজা সেবনরত অবস্থায় আটক করে পুলিশ। বেড়া মডেল থানা পুলিশের এস আই আলী আজমের প্রসিকিউশনে পুলিশের একটি চৌকস দল এই অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে।

​আটক করার পর আসামিকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ম্যাজিস্ট্রেটের সম্মুখে সে নিজের অপরাধ স্বীকার করে। অপরাধ স্বীকার করায় আদালতের মাধ্যমে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৯(১)(গ) ধারা লঙ্ঘনের অপরাধে, একই আইনের ৩৬(১) এর ২১ ধারায় তাকে ০৯ (নয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা অর্থদণ্ড করা হয়। জরিমানার টাকা অনাদায়ে তাকে আরও ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

বেড়া মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি), নয়ন কুমার সরকার বলেন,​"মাদকের বিরুদ্ধে আমাদের 'জিরো টলারেন্স' নীতি বজায় থাকবে। জনস্বার্থে উপজেলা প্রশাসন ও পুলিশের এই যৌথ মাদকবিরোধী অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। মাদক মুক্ত সমাজ গড়তে তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করুন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকায় মাদকের শিকড় উপড়ে ফেলতে এই ধরনের আকস্মিক ও কঠোর অভিযান ভবিষ্যতেও জারি থাকবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

বেড়ায় চিহ্নিত গাঁজা ডিলার মিকাইল গ্রেপ্তার: ৯ মাসের কারাদণ্ড ও লক্ষাধিক টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ