ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ১৯ জুলাই ২০২৬

মোল্লাহাটে জমি নিয়ে বিরোধ, অন্তঃসত্ত্বা নারীসহ দুজনকে মারধরের অভিযোগ

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার প্রত্যয় : প্রধানমন্ত্রীর

চট্টগ্রামে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ পালিত-

কুড়িগ্রামে জেলা পরিবার পরিকল্পনার  উপপরিচালকের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

পটিয়ার রাজনীতিতে শিষ্টাচার সহনশীলতা শ্রদ্ধাবোধ ও নিজ দলের প্রধানকে অনুসরণ করা জরুরী

গাইবান্ধায় বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, ককটেল বিস্ফোরণ: মাদক সম্রাট পুটুসহ ২১ জনের বিরুদ্ধে মামলা

পল্টনে ২৮ অক্টোবর ট্রাজেডির দুই দশক পূর্তি: পীরগাছায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কে ৮৭ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ,পরিদর্শনে এমপি নুরুল ইসলাম

শ্যালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগে ভগ্নিপতির সংবাদ সম্মেলন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

ইমরান হোসেন, (যশোর) প্রতিনিধি:- যশোরের কেশবপুর উপজেলার ত্রিমোহিনী ইউনিয়নের মির্জানগর গ্রামে ক্রয়কৃত জমির দখল নিয়ে শ্যালকের বিরুদ্ধে অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভগ্নিপতি মো. ইসমাইল হোসেন খান। তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

শনিবার (১৮ জুলাই ২০২৬) কেশবপুর নিউজ ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইসমাইল হোসেন খান জানান, প্রায় আট বছর আগে তিনি তার শাশুড়ির কাছ থেকে মির্জানগর মৌজায় ৮ শতক জমি ক্রয় করেন। চাকরির কারণে দীর্ঘদিন বিভিন্ন স্থানে অবস্থান করায় তার বড় শ্যালক খন্দকার নয়ন কুদ্দুস ওই জমিতে চাষাবাদ করে আসছিলেন। পারিবারিক সম্পর্কের কথা বিবেচনা করে তিনি এতদিন এ বিষয়ে কোনো আপত্তি জানাননি।

তিনি অভিযোগ করেন, সম্প্রতি নিজ এলাকায় স্থায়ীভাবে বসবাস শুরু করার পর ক্রয়কৃত জমির দখল বুঝে নিতে গেলে খন্দকার নয়ন কুদ্দুস ক্ষিপ্ত হয়ে গালিগালাজ, হুমকি এবং মারধরের চেষ্টা করেন। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশের মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হলেও কোনো সমাধান হয়নি।

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, জমিটি আইনগতভাবে তার মালিকানাধীন হলেও তিনি এখনো দখল বুঝে পাচ্ছেন না। এ কারণে তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি কেশবপুর উপজেলা প্রশাসন, কেশবপুর থানা পুলিশ ও যশোর জেলা প্রশাসনের কাছে অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং জমি-সংক্রান্ত বিরোধের সুষ্ঠু ও ন্যায়সঙ্গত সমাধানের দাবি জানান।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

শ্যালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগে ভগ্নিপতির সংবাদ সম্মেলন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ