ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

পটুয়াখালীতে গাজী মুনিবুর রহমান নার্সিং কলেজের নির্মানাধীন ভবনে দুর্ঘটনা

বীরগঞ্জে ৬২ শিক্ষার্থীকে পবিত্র কুরআন প্রদান ও সবক অনুষ্ঠান

ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রতিরোধ গড়ার আহ্বান এমপি আশফাকের

মিডিয়াকে ‘কখনো কখনো সন্ত্রাস’ বললেন কুড়িগ্রামের বিএনপি নেতা

রাজৈরে জামায়াতের উদ্যোগে পাঁচ শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা পেলেন।

আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে উত্তরায় জাতীয়তাবাদী চালক দলের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে হেরোইনসহ দুইজন আটক

সিলেটে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ সম্পন্ন

পঞ্চগড়ের করতোয়া সেতুতে বড় বড় গর্ত, বেরিয়ে এসেছে লোহার রড; বাড়ছে দুর্ঘটনার শঙ্কা

পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ:- পঞ্চগড়: জেলার অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ অবকাঠামো করতোয়া সেতুর চলাচলের অংশের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও কংক্রিট ক্ষয়ের চিত্র দেখা গেছে। কয়েকটি স্থানে কংক্রিট ভেঙে ভেতরের লোহার রডও দৃশ্যমান হয়েছে। এতে প্রতিদিন এই সেতু দিয়ে চলাচলকারী হাজারো মানুষ ও যানবাহনকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

সরেজমিনে দেখা যায়, সেতুর মাঝামাঝি অংশে একাধিক স্থানে পিচ ও কংক্রিট উঠে গিয়ে গভীর গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও ক্ষয় এতটাই বেশি যে নিচের রড স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এসব স্থানের ওপর দিয়েই বাস, ট্রাক, পিকআপ, অ্যাম্বুলেন্স, ইজিবাইক, অটোরিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করছে।

স্থানীয় বাসিন্দা ও নিয়মিত যাতায়াতকারী চালকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সেতুর এই অংশগুলো ক্ষতিগ্রস্ত থাকলেও এখন পর্যন্ত কার্যকর কোনো সংস্কার উদ্যোগ চোখে পড়েনি। বিশেষ করে মোটরসাইকেল ও ইজিবাইক চালকদের জন্য ক্ষতিগ্রস্ত অংশগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ভারী যানবাহনের চাপের কারণে ক্ষয় আরও বাড়ছে বলেও তাদের দাবি।

করতোয়া সেতু পঞ্চগড় শহরের সঙ্গে জেলার বিভিন্ন উপজেলা এবং পার্শ্ববর্তী এলাকার মানুষের যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম। প্রতিদিন হাজারো মানুষ এবং বিপুল পরিমাণ পণ্যবাহী যানবাহন এই সেতু ব্যবহার করে। ফলে সেতুর বর্তমান অবস্থা নিয়ে জনমনে উদ্বেগ বাড়ছে।

স্থানীয়দের দাবি, জননিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সেতুটি পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত অংশ সংস্কারের উদ্যোগ নিক। একই সঙ্গে সেতুর সামগ্রিক কাঠামোগত অবস্থা কারিগরি পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানিয়েছেন তারা।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য জানার চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী সময়ে প্রকাশ করা হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

পঞ্চগড়ের করতোয়া সেতুতে বড় বড় গর্ত, বেরিয়ে এসেছে লোহার রড; বাড়ছে দুর্ঘটনার শঙ্কা

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ