ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

ট্র্যাক্টরে উঠতে গিয়ে  পা পিছলে পড়ে  কিশোর শ্রমিকের মৃত্যু

কক্সবাজারের উখিয়ার মাছকারিয়া বিলে বন বিভাগের অভিযানে ৩ হাজার মিটার পাখি শিকারের জাল জব্দ, ৫ হাজার কৃত্রিম বক ধ্বংস

ঝিনাইদহের বারবাজার রেল স্টেশনে দুর্বৃত্তদের পেট্রোল বোমা নিক্ষেপ

চট্টগ্রামে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বোদায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের যাত্রা শুরু, উপকারভোগীদের তথ্য সংগ্রহে ছয় সদস্যের দল

পাঁচবিবির কড়িয়া বাজারে টিউবওয়েল চুরির ৩ বছরেও বসেনি নতুন টিউবওয়েল, ভাঙা ঢালাইয়ে চলছে কেরাম খেলা

পঞ্চগড়ে চুরির অভিযোগে গণপিটুনিতে ৬০ বছর বয়সী ব্যক্তির মৃত্যু

সাংবাদিকদের এখন মানুষ প্রয়োজনে ব্যবহার করে: প্রয়োজন ফুরিয়ে গেলে টিস্যুর মতো ফেলে দেয়।

বেড়ায় সুপ্তশিখা প্রতিবন্ধী স্কুলের ২২১ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষার্থীর মাঝে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষচারা বিতরণ

আবুজর গিফারী, পাবনা প্রতিনিধি:- আস-সুন্নাহ ফাউন্ডেশনের ‘২ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’-এর আওতায় বেড়ার সুপ্তশিখা প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বৃক্ষচারা বিতরণ করা হয়েছে। আজ সোমবার (৩ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে ২২১ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর হাতে এ চারাগাছ তুলে দেওয়া হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেড়া উপজেলা সমাজসেবা অফিসার জনাব সিরাজুল ইসলাম। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠান শেষে সমাজসেবা অফিসার বিদ্যালয়টির সার্বিক পরিদর্শন করেন এবং বিদ্যালয়ে বিভিন্ন শিক্ষক, উপস্থিত অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীদের সাথে কথা বলে সার্বিক চিত্র জেনে নেন।

​বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম জানান, ২০১১ সালে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানটি ২০১৫ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক স্বীকৃতি লাভ করে। বর্তমানে এখানে ২২১ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিশু পড়াশোনা করছে। শিক্ষকগণ অত্যন্ত আন্তরিকতার সাথে এই শিক্ষার্থীদের পাঠদান ও অন্যান্য সহশিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন। তবে কোনো সরকারি বেতন-ভাতা বা সুযোগ-সুবিধা না থাকায় কার্যক্রম পরিচালনায় শিক্ষক-কর্মচারীদের বেশ বেগ পেতে হচ্ছে। সরকারি সুবিধা পেলে প্রতিষ্ঠানটি আরও মানসম্মতভাবে পরিচালনা করা সম্ভব হবে।

​বিদ্যালয়টির পরিচ্ছন্ন পরিবেশ ও শিক্ষা কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করে জনাব সিরাজুল ইসলাম বলেন,

​"বিদ্যালয়টি অত্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্ন ও প্রতিবন্ধীবান্ধব। ২২১ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর উপস্থিতিতে এর সার্বিক কার্যক্রম বেশ সন্তোষজনক। এখানে প্রয়োজনীয় সংখ্যক শ্রেণিকক্ষ এর সংকলন থাকলেও বাচ্চাদের খেলার জন্য একটি মাঠ আছে। তবে সরকারি বেতন-ভাতা না পাওয়ায় শিক্ষক-কর্মচারীগণ মানবেতর জীবনযাপন করছেন। বিদ্যালয়টি সরকারি বেতন-ভাতার আওতাভুক্ত হলে শিক্ষকরা আরও উদ্যোমে দেশ গড়ার কারিগর হিসেবে অনবদ্য ভূমিকা রাখতে পারবেন।"

​শেষে তিনি প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সমৃদ্ধি ও সার্বিক মঙ্গল কামনা করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

বেড়ায় সুপ্তশিখা প্রতিবন্ধী স্কুলের ২২১ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষার্থীর মাঝে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষচারা বিতরণ

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ