ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ০৫ আগস্ট ২০২৬

ট্র্যাক্টরে উঠতে গিয়ে  পা পিছলে পড়ে  কিশোর শ্রমিকের মৃত্যু

কক্সবাজারের উখিয়ার মাছকারিয়া বিলে বন বিভাগের অভিযানে ৩ হাজার মিটার পাখি শিকারের জাল জব্দ, ৫ হাজার কৃত্রিম বক ধ্বংস

ঝিনাইদহের বারবাজার রেল স্টেশনে দুর্বৃত্তদের পেট্রোল বোমা নিক্ষেপ

চট্টগ্রামে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বোদায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের যাত্রা শুরু, উপকারভোগীদের তথ্য সংগ্রহে ছয় সদস্যের দল

পাঁচবিবির কড়িয়া বাজারে টিউবওয়েল চুরির ৩ বছরেও বসেনি নতুন টিউবওয়েল, ভাঙা ঢালাইয়ে চলছে কেরাম খেলা

পঞ্চগড়ে চুরির অভিযোগে গণপিটুনিতে ৬০ বছর বয়সী ব্যক্তির মৃত্যু

সাংবাদিকদের এখন মানুষ প্রয়োজনে ব্যবহার করে: প্রয়োজন ফুরিয়ে গেলে টিস্যুর মতো ফেলে দেয়।

ছাওলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় পুলিশের সাঁড়াশি মাদকবিরোধী অভিযান

পীরগাছা (রংপুর) প্রতিনিধি- রংপুরের পীরগাছায় ছাওলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাদক নির্মূলে পুলিশের উদ্যোগে সাঁড়াশি মাদকবিরোধী অভিযান ও জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট ২৬) দুপুরে পীরগাছা থানা পুলিশের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে পীরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিকের নেতৃত্বে ওসি (তদন্ত) আমিরুল ইসলাম, এসআই আবু সুফিয়ানসহ থানার অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা অংশ নেন।

অভিযানের অংশ হিসেবে উপজেলার ছাওলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় চিহ্নিত মাদকসংশ্লিষ্ট ব্যক্তি ও সন্দেহভাজন স্থানে তল্লাশি চালানো হয়। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের মধ্যে মাদকের কুফল সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং মাদকবিরোধী প্রচারণা পরিচালনা করা হয়।

অভিযান শেষে ছাওলা ইউনিয়ন পরিষদ মাঠে এক সংক্ষিপ্ত জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় জনপ্রতিনিধি,গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

 এ সময় মাদকের কুফল, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং অপরাধ দমনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

পীরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক বলেন, “মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহমুক্ত পীরগাছা গড়ে তুলতে থানা পুলিশের বিশেষ কার্যক্রম চলমান রয়েছে। রংপুর রেঞ্জের ডিআইজি ও রংপুর জেলার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

 পরিকল্পনার অংশ হিসেবে উপজেলার প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে সাঁড়াশি মাদকবিরোধী অভিযান পরিচালনার পাশাপাশি জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। জননিরাপত্তা নিশ্চিত ও অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশের এ কার্যক্রম অব্যাহত থাকবে।”

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

ছাওলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় পুলিশের সাঁড়াশি মাদকবিরোধী অভিযান

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ