ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোঃ মিজানুর রহমান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা

অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে কোস্ট গার্ডের জিরো টলারেন্স, পটুয়াখালীতে ৬ জন গ্রেপ্তার

ওসমানীনগর প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা, সভাপতি শরীফ চৌধুরী সম্পাদক রনিক পাল

ময়মনসিংহ রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক আনসার উদ্দিনের পিতার ইন্তেকাল, পারিবারিক কবরস্থানে দাফন

এটা সংসদেও উঠাবো,পরিদর্শন কক্ষ নিয়ে সৈয়দপুরে দুই এমপির তর্ক

বুড়িচং থানায় মাদক কারবারিদের তথ্য দিতে গোপন বক্স স্থাপন, তথ্য চাইল পুলিশ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ফুলপুরে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

মোঃ রফিকুল ইসলাম , ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:- জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে ময়মনসিংহের ফুলপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাধনা ত্রিপুরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ (মউক)-এর চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।

অনুষ্ঠানে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহিদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং আহত ও সংগ্রামী যোদ্ধাদের অবদানের কথা তুলে ধরেন। তাঁরা বলেন, গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে গণতন্ত্র, ন্যায়বিচার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শহিদ পরিবারের সদস্যদের প্রতি রাষ্ট্র ও সমাজের দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করার পাশাপাশি তাঁদের যথাযথ সম্মান প্রদর্শনের ওপরও গুরুত্বারোপ করা হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, ফুলপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ সিদ্দিকুর রহমান, ফুলপুর পৌর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফুলপুর উপজেলা শাখার ভারপ্রাপ্ত আমির জাকির হোসেন মাস্টার, বাংলাদেশ খেলাফত মজলিসের সহ-সভাপতি ডা. আজহারুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মাওলানা আনিসুর রহমান।

এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জুলাই শহিদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়। এ সময় তাঁদের আত্মত্যাগ ও অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ভবিষ্যৎ প্রজন্মের কাছে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও চেতনা তুলে ধরার আহ্বান জানান বক্তারা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ২৬ আগস্ট ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ফুলপুরে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ